

আল্লামা ইকবালের কবিতা একদিকে ইসলামী শিক্ষার প্রতিনিধিত্ব করে, অপরদিকে পশ্চিমা দর্শন ও সভ্যতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করে। তাঁর কাব্যে উম্মাহর অতীত গৌরবের আবেগ, উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের প্রতি গভীর মমতা প্রতিফলিত হয়। বইটি মূলত সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ.-এর আরবি গ্রন্থ "রাওয়াইউ ইকবাল" থেকে উর্দু, তারপর ইংরেজি অনুবাদের বাংলা রূপান্তর। অনুবাদের পাশাপাশি আরবি ও উর্দু মূল সামনে রেখে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন ও সম্পাদনা করা হয়েছে। পরিশেষে লেখক বিনয়ের সাথে স্বীকার করেছেন যে বইতে কিছু ত্রুটি থাকতে পারে এবং পাঠকদের কাছে সেগুলো জানানোর অনুরোধ করেছেন, যাতে পরবর্তী সংস্করণে সংশোধন করা যায়।