

তরুণ মিউজিশিয়ান ভিকি আনবার। বাবা আরেক জনপ্রিয় গায়ক জাফর আনবার। উত্তরাধিকার সূত্রে বাবার থেকে পাওয়া গান আর সুরের গুণে দ্রুত জনপ্রিয় গায়ক হয়ে উঠেছে ভিকি। বলা হয় জনপ্রিয়তায় আর গানে বাবাকে ছাড়িয়ে গেছে ভিকি; এমনকি বাবার চরিত্রের দিকটাও নাকি ছেলে হুবহু অনুসরণ করে। মিউজিক ইন্ডাস্ট্রিতে গানের সাথে সাথে ভিকির চরিত্রের চর্চাও কম নয়। বাবা-মায়ের সাংসারিক অশান্তি দেখে বড় হওয়া ভিকির মধ্যে বিয়ে নিয়ে ফোবিয়া কাজ করে। অপরদিকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনা। মেধা আর আত্মসম্মান ছাড়া নিজের বলতে আর কিছু নেই। মধ্যবিত্ত বাবা-মায়ের সুখী দাম্পত্য তিনাকে বারবার মনে করিয়ে দেয়, ভালোবাসা সুন্দর। বাবার অসুস্থতায় আত্মমর্যাদা সম্পন্ন তিনার জীবন হুট করে পাল্টে গেল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে তার জীবন জুড়ে গেল ভিকির সাথে। তারপর শুরু হলো অনিচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া দুই তরুণ-তরুণীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। সামাজিক ব্যবধান, ভিন্ন পারিবারিক আবহ আর তিক্ত অতীত ছাপিয়ে কী ভিকি আর তিনা শেষ পর্যন্ত একে অপরের বিশ্বাস আর ভরসার জায়গা হতে পেরেছিল? ওরা কি একে অপরকে ভালোবেসেছিল? পেরেছিল কি শেষ পর্যন্ত একটা সুন্দর সংসার গড়তে? ভিকির জীবনে তিনার অনুপ্রবেশ কি নিছক মায়ের ইচ্ছে নাকি স্বয়ং উপরওয়ালার আদেশ?
"সাবলীল লেখনী।ফেসবুকে প্রকাশিত অংশটুকু আগেই পড়া থাকায় শেষ অংশের অপেক্ষা ছিলো। সমাপ্তি ও অসম্ভব সুন্দর হয়েছে। আপনার মোটামুটি সবগুলো ইবুকই আমার পড়া।আপনার লেখনী এতো চমৎকার আপু...আমার মাঝে মাঝে মনে হয় আপনি আরো বেশি জনপ্রিয়তা ডিজার্ব করেন। ভালো থাকবেন আর সুন্দর আর সাবলীল গল্প উপহার দিতে থাকুন আপনার পাঠকদের।"
Osomvob sundor golpo.
Read all reviews on the Boitoi app
খুবই ভালো লেগেছে। আমার পুরো ঈদ কেটেছে এই গল্প পড়ে। ভালো ও লেগেছে। কিন্তু বানান প্রচুর ভুল ছিল। ডায়লগের উলটা পালটা ভাব ছিল। শেষের দিকে ভিকি, তিনা, মিলি কেমন জগাখিচুরি হয়ে গেছে। গল্প বেশ উপভোগ্য ছিল। ধন্যবাদ
Worth every penny ❤️ Excellent finishing. Just love it.
গল্পটা অনলাইনে অর্ধেক পড়েছিলাম। তখন থেকেই অপেক্ষায় ছিলাম পুরোটা কবে পড়ব। তাইতো ইবুক আসার সাথে সাথেই কিনে ফেলছি। প্রথম অর্ধেক পর্বগুলো ভীষণ ভালো লেগেছে। তবে গল্পটা মাঝে এসে কেমন জানি একটু খাপ ছাড়া মনে হয়েছে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তিনা দূরে সরে যাওয়ার কারণটা কেন জানি আমার খুব একটা স্ট্রোং মনে হয়নি।যেখানে সে বিয়ের আগেই ভিকির লাইফ স্টাইল সম্পর্কে অবগত ছিলো। তারপর ২ বছর পর ফিরে এসেও ওর জবাবদিহির ধরনটা ছিলো একদম স্বাভাবিক যেন এটা তেমন বড় কোন ইস্যুই না। পাশাপাশি তিনার পরিবারের এই ২ বছরের প্রতিক্রিয়াও ছিলো অদ্ভ। সাবিহার ব্যবহার শান্তার প্রতি ছিলো ভীষণ রূঢ়। এত এত ভোগান্তি দিয়ে ফিরে আসার পর তিনা আর তিনার পরিবারের আচরণ ছিলো নরমাল,যেন ২/৩ মাসের বিষয়। এই বেপারগুলো আমার একটু খাপ ছাড়া মনে হয়েছে। তুলনের বিষয়টাও লাইটলি দেখানো হয়েছে,এটার বিস্তারিত আশা করেছিলাম। সব মিলিয়ে বইয়ের শেষের দিকে আমি একটু নিরাশই হয়েছি। অনেক শব্দ আর নামের ভুল ছিলো। সম্পাদনায় আরেকটু মনোযোগ দিলে ভালো হত। লেখকের লেখা আমার পছন্দ ভীষণ। আশা করি সামনে এইসকল বিষয়গুলো নজরে রাখবেন।
সাবলীল লেখনী।ফেসবুকে প্রকাশিত অংশটুকু আগেই পড়া থাকায় শেষ অংশের অপেক্ষা ছিলো। সমাপ্তি ও অসম্ভব সুন্দর হয়েছে। আপনার মোটামুটি সবগুলো ইবুকই আমার পড়া।আপনার লেখনী এতো চমৎকার আপু...আমার মাঝে মাঝে মনে হয় আপনি আরো বেশি জনপ্রিয়তা ডিজার্ব করেন। ভালো থাকবেন আর সুন্দর আর সাবলীল গল্প উপহার দিতে থাকুন আপনার পাঠকদের।
এত চমৎকার রোমানটিক সামাজিক ঘরানার একটি বই….! বাসতবের সমস্যা যেমন আছে তেমন আছে তা থেকে পরিত্রানের উপায়। চরিত্র গুলো এত জীবনত । সমসাময়িক ঘটনা গুলো দিয়ে এত সুনদর করে সাজানো গলপটি যে কী বলবো! আর রোমানটিক জুটির অবশেষে বহুল আকাংখিত মিলন! অনেকদিন ধরে ফেইসবুকে গলপটি পড়ছিলাম । আজ সমপূর্ন টি একসাথে পড়তে পেরে লেখিকাকে ধন্যবাদ জানাতে আর দেরী করলাম না।