
অনিন্দ্যসুন্দরী হবু বউ লাল টুকটুকে শাড়ি পরে পাথরের মূর্তির মতো বসে আছে নরকে যাওয়ার জন্য। হ্যাঁ নরকই; একজন সাইকোপ্যাথকে বিয়ে করে তার সাথে একই ঘরে বসবাস করলে নরক দেখতে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে না কাউকে। এই দুনিয়াতেই নরক যন্ত্রণার স্বাদ পেয়ে যাবে সে। ঠিক যেমন নরক যন্ত্রণার অর্ধেক ভোগ করা হয়ে গেছে তার থেকে পালাতে গিয়ে। বাকি অর্ধেক ভোগ করবে তার বিবাহিতা স্ত্রী হয়ে। এ হিসেবে কোনো ভুল নেই, হিসাব হবে কড়ায়-গণ্ডায়। অথচ বাইরের সব মানুষ তার সৌন্দর্য, পরিবার, শিক্ষা, ক্ষমতা ও প্রতিপত্তি দেখে হবু বউয়ের সৌভাগ্য বিচার করবে। কিন্তু ওই লোকটার ভেতরকার খবর জানে কেবল হবু বউ আর দুই পরিবারের মানুষ। ও জানে আজ কাবিননামায় না, ও সই করবে নিজের মৃত্যু পরোয়ানায়। পৃথিবীতে ওই হয়ত প্রথম, যে নিজের ডেথ সার্টিফিকেটে সই করবে। খানিক বাদে চিন্তার জাল ভেদ করে ঘরে ঢুকল হবু বর; যুদ্ধজয়ের হাসি তার চোখেমুখে। এখানে তাকে দেখে কাতর চোখে তাকাল হবু বউ। কিছুক্ষণ তাকিয়ে থেকে মৌনতা ভেঙে সে বলে, : 'তোমার সব জারিজুরি শেষ হতে যাচ্ছে। তোমাকে বলেছিলাম, তুমি যত পালানোর চেষ্টা করবে তত পথ হারাবে। কিন্তু তুমি আমার কথা শুনলে না।' এটুকু বলে পাশ ফিরে হবু বউয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে একটু বিরতি নেয় সে। এরপর বলে, 'এবার বুঝলে আমার হাত কত লম্বা? তুমি আমার থেকে বাঁচতে পথ খুঁজতে খুঁজতে আমারই ডেরায় এসে পড়েছ নিজে থেকে। দেখলে তো কাদের ভরসা করেছিলে তুমি?' কথাটা বলেই হাসতে থাকে সে; হাসির শব্দটা কাঁচ ভাঙার শব্দের মতো শোনাল নববধূর কানে। এরপর আবারও কিছুক্ষণের নীরবতা ভেদ করে লোকটা বলল, 'তুমি অবশ্য এসব করে আমার উপকারই করেছ। বাঁচতে চেয়েছিলে তুমি আমার কাছ থেকে। অথচ দেখো, এই তোমার আমার হওয়ার পার্থক্য কেবল সময়ের। বড়জোর ঘণ্টা খানেক; তারপর তোমার পরিবার হলভর্তি মানুষকে সাক্ষী রেখে তোমার মালিকানা তুলে দেবে আমার হাতে। এরপর কী হবে জানো?' অজানা আতঙ্কে ভীত হয়ে কী হবে তা জানতে তার দিকে তাকায় হবু বউ... এরপর লোকটা ওর চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, 'তুমি যেভাবে আমার জীবন নরক করেছ, আমিও ঠিক তেমনিভাবে তোমার জীবনও নরক করে দেব। ইটস মাই প্রমিজ টু ইউ...' কথাটা বলে সশব্দে দরজা টেনে ঘর থেকে বেরিয়ে যায় হবু বর।
darun hoyeche... 2nd part er opekkhay achi
Read all reviews on the Boitoi app
onk sundor hoise 2nd part chai early❤️😊
এটার কি ২য় পর্ব আসবে