

প্রিয়ন্তী ভ্রু কুঁচকাল। কম্পিত গলায় বলল, 'কী পানিশমেন্ট?' তাজধীর কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর শান্ত গলায় বলল, 'ওটা সময়মতো বুঝতে পারবেন।' প্রিয়ন্তী পুরোপুরি বিভ্রান্ত হলো। ভড়কে গিয়ে বলল, 'মানে?' সে আরও কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল—ঠিক তখনই তাজধীর হঠাৎ গম্ভীর স্বরে বলল, 'আমার ইউনিফর্মটা খুলে দিন।' প্রিয়ন্তী জমে গেল জায়গাতেই। ঠিক শুনল কি? কী বলল লোকটা? মাত্র কয়েক মুহূর্ত আগেও লোকটা তার সঙ্গে কঠিন গলায় কথা বলছিল। আর এখন এমনভাবে কথা বলছে যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রিয়ন্তীর গলা শুকিয়ে এল জড়তায়, 'কী...?' তাজধীর একই স্বরে বলল, 'ইউনিফর্ম।' তারপর যোগ করল, 'খুলে দিন।'
"আমার কাছে ই বুক মানেই সুহাসিনী মিমি😍বিশ্বাস কর আপু তোমার প্রত্যেকটা ই বুকে এত সুন্দর তুমি এত সুন্দর করে প্রতিটা গল্প লিখেছ। আমি তো অপেক্ষায় থাকি কবে তোমার ই বুক আসবে। আর ডেসটিনির কথা কি বলবো এত এত সুন্দর করে গল্পটা তুমি লিখেছ আমি তো মিনিটে মিনিটে তাজধীর সিদ্দিকের প্রেমে পড়েছি🥰আর রোমান্সের কথা কি বলবো এত এত রোমান্স দেখে এখন লোভ হচ্ছে ডেসটিনি সিজন ২ জন্য 🤭অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আর তোমার নেক্সট ই বুকের জন্য অপেক্ষায় থাকলাম ❤️"
ভালো লেগেছে অসাধারণ বইটা দুজন দুজনকে খুবই ভালোবাসি তবে আমার মনে হইতেছে পরিপূর্ণ এমডি হয়নি আরো কিছু থাকলে ভালো হতো অথবা অন্যভাবে এন্ডিং করলে।।
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে ৩য় পাট এর অপেক্ষায় থাকলাম❤️
এখন পর্যন্ত বহু বার পরে ফেলছি এত পরিমাণ ভালো লাগে আর আমাদের নায়ক নায়কার কথা নাই বললাম. ওদের কথা বলতে গেলে আমার লজ্জা লজ্জা লাগে
অসাধারণ কাহিনী, লেখনী, ক্যারেক্টার সব। একটাই খারাপ লেগেছে, নায়কের অতিরিক্ত অন্তর্মুখীতা, নিজের সমস্যাগুলো কাছের মানুষের কাছে লুকানোর প্রবনতা।
আমার কাছে এই গল্পটি খুব খুব খুবই ভালো লেগেছে🤍 😌। এতো সুন্দর কি বলব 😍💙
৩ খন্ড টা চাই
এইটা বেস্ট ছিললললল।আহহহহহ,লেখিকা আপুকে ভালোবাসা অভিরাম এতোওও সুন্দর করে গুছিয়ে লিখার জন্য। আই লাভ তাজধীর সিদ্দিক আযান🥺🤎
Khub sundor hoise Just fantastic silo 💝💝💝
আপু এই গল্পটা অনেক ভালো লেগেছে সত্যিই খুবই মজার একটা গল্প একবার পড়লে বারবার পড়তে ইচ্ছা করে
প্লীজ গল্পটা এভাবেই থামাবেন না প্লীজ।আর ও একটু ওদের ভালোবাসা,ওদের ভালোবাসা মুহূর্ত,ওদের দুজন থেকে তিনজন হয়ে ওঠার পর্ব টুকুও প্লীজ দেখান প্লীজ।আর আরো একটু বেশি করে গল্প টা পেতে চাই।