

'ওই কাইল্লা, মুভ!' ফারহান উচ্চস্বরে সতর্কবাণী উচ্চারণ করেই নিকটস্থ একটি ভারী কার্গো কনটেইনারের আড়ালে সটান আশ্রয় নিল। পরক্ষণেই সে তার পোর্টেবল হ্যাকিং ডিভাইস থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রো-ম্যাগনেটিক পালস ট্রিগার করে ওই কক্ষের প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিল। চতুর্দিক নিমিষেই ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হলো। ফারহান অন্ধকারের সুযোগ নিয়ে বিদ্রুপের স্বরে আওড়াল, 'যাহ শালা! এখন ওই কাইল্লাকে ওরা খুঁজে পাওয়া তো দূরের কথা, ওদের বাপ ফারহানকেও ডিটেক্ট করতে পারবে না।' ফারহানের সংকেত শ্রবণমাত্র কারান আর এমেকাও নিজ নিজ অবস্থানে আত্মগোপন করল। ফারহান কিঞ্চিৎ পরিহাসের সুরে কানে থাকা মাইক্রোফোনে ফিসফিস করল, 'ওই এমেকা, তোর দাঁতটা একটু দেখা তো, বাপ! তোকে তো এই ডার্কনেসে খুঁজে পাওয়া ইম্পসিবল। ইউ আর লিটারালি ইনভিজিবল, ম্যান!'
Read all reviews on the Boitoi app