

বিপদে পড়ে এক পাগলা বৈজ্ঞানিকের বিশাল পুরোনো বাড়িতে আশ্রয় নেয় গল্পকথক। লোকটা তাকে অদ্ভুত এক গল্প শোনায়। গল্পের শুরুতেই সে বলে নেয়—এটা আষাঢ়ে গপ্পো, আবার একই সঙ্গে তার জীবনের গল্প। ভয়ের গল্প, কিন্তু কোনো ভূত নেই। একদিকে বৈজ্ঞানিকের জীবন বদলে দেওয়া আবিষ্কারের নেশা, অন্যদিকে তার দুই স্ত্রীর রহস্যময় আচরণ। শেষ পর্যন্ত কি সবকিছুর সমাধান হবে? নাকি কথক নিজেও জড়িয়ে যাবে এই রহস্যের মায়াজালে?
"মনে হলো বহুদিন পর মিসির আলী সিরিজের কোন বই পড়লাম। রুদ্ধশ্বাসে একটানা পড়ে শেষ করলাম, এই গল্প রেখে মাঝে উঠা যাবে না। গা ছমছমে ভয়ের অনুভূতিকে ছাপিয়ে গেছে কিছু ক্যারেক্টারের জন্য গভীর বিষাদ। সুন্দর হয়েছে আপু, আরো গল্প চাই আপনার কাছ থেকে ❤️"
ভীতু প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও গোটাটা পড়লাম। অসম্ভব আতঙ্কের ছিল। আমি আপাতত আতঙ্কিত! হ্যালুসিনেশন যদি এবার আমার হয়?🥀
Read all reviews on the Boitoi app
বহুদিন পরে কোন গল্প এক নি:শ্বাসে শেষ করলাম এমনিতেই আপনার ফ্যান,এটা পরে আর ও ভক্ত হয়ে গেলাম
এই লেখকের সব লেখাই বলতে গেলে গোগ্রাসে গিলি কিন্তু এই গল্পটা কেন জানি তেমন টানলোনা!
The ending was jaw dropping!
Fantastic
রহস্য আর ভৌতিকতার সমন্বয়ে দারুণ একটা গল্প, শেষটায় গা ছমছম করা অনুভূতি হচ্ছিল।
এই জনরায় লেখকের এই প্রথমবার লেখা কিনা জানিনা। প্রথমবার অনুযায়ী ভালো বলা যায়। তবে লেখকের থেকে আরেকটু বেশি এক্সপেক্টেশন ছিলো। আরেকটু রহস্যময় আরেকটু গা ছমছমে ব্যাপার। তবে শুরু করে শেষ না করে উঠে যেতে মনে চাইবে না। এইটা লেখকের লেখার একটা প্লাস পয়েন্ট। তাই চাইবো এই জনরায় সামনে আরো লিখলে প্লট আরো স্টং বাছাই করতে। এই গল্পটা ছোট বলেই লেখক ভৌতিক আবহ তৌরির তেমন সুযোগ পাননি। কাহিনী বলে যাওয়ার মতন হয়েছে। শেষটায় এসে দ্বিতীয় কথকের মতন পাঠকদেরও একটু বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা টা দারুণ। সামনে আরো ভালো কিছু আশা করি লেখকের থেকে।
অনেকদিন পর ভুতের গল্প পড়ে এমন তৃপ্তি পেলাম। মিসির আলী ,মিসির আলী একটা ভাইব আছে গল্পটায়❤️
একটানে পড়ে ফেললাম, ঘোর লাগা একটা অবস্থা! মনে হলো চোখের সামনে সব দেখলাম! দারুন!
এক নিঃশ্বাস এ শেষ করেও মনে হল, ইস! আর একটু যদি থাকত! ভীষণ ভয়ংকর রহস্যময়!