

“আরিশ! তুমি? আমি কোথায়?” অরা ঘাবড়ে গিয়ে ফিসফিস করে উঠল। আরিশ কোনো কথা বলল না, শুধু ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করল। ওর পরনে কেবল একটা টি-শার্ট আর ট্রাউজার। অরাকে কোলে নিয়েই সে অতি সাবধানে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। বাড়ির সদর দরজা খুলে বাইরে রাখা কালো ল্যান্ড ক্রুজারটার পেছনের সিটে অরাকে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসল। “তুমি কি পাগল হয়ে গেছ? এই রাতে কোথায় যাচ্ছ?” অরা ভয়ার্ত চোখে আরিশের দিকে তাকিয়ে বলল। আরিশ গাড়ি স্টার্ট দিয়ে মুচকি হাসল। আয়নায় অরার ভয় পাওয়া মুখটা দেখে ওর খুব আনন্দ হচ্ছে। সে শান্ত গলায় বলল, “শান্ত হও, হামিংবার্ড। আজ রাতের এই শহরটা শুধু তোমার আর আমার। অনেকদিন পর দেশে ফিরেছি, তোমাকে নিয়ে একটু নির্জনে ঘুরব না, তা কি হয়?” “উফ! আরিশ! তুমি আর শুধরলি না।” ঘুম নষ্ট হওয়াতে কিছুটা খারাপ লাগছে অরার। তবে আরিশের পাগলাটে স্বভাব তো বদলানো সম্ভব নয়। তাই চুপ করে গেল অরা।
"অসাধারণ!! অনেক সুন্দর হয়েছে🥹। অরা আর আরিশ জুটি বরাবরই খুব পছন্দের। অপেক্ষায় ছিলাম কবে দিবে। দেওয়ার সাথে সাথেই পড়ে নিয়েছি আপু😊🥰।"
খুব ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
দুষ্ট মিষ্টি একটা গল্প।
অনেক সুন্দর একটা ই_বুক পড়লাম অন্যরকম আরিশকে খুঁজে পেলাম এখানে জাস্ট অসাধারণ হইছে গল্পটা আপু 🌸
অরা আর আরিশের জুটি আমার খুব পছন্দের। আপনাকে অনেক ধন্যবাদ আপু।
Golpo ta mon chuye geche onek valo legeche
গল্প পড়ে আমি বাকরুদ্ধ🥹👉👈
আপু তুমি তো সেই রোমান্টিক💏 🥰
অসাধারণ!! অনেক সুন্দর হয়েছে🥹। অরা আর আরিশ জুটি বরাবরই খুব পছন্দের। অপেক্ষায় ছিলাম কবে দিবে। দেওয়ার সাথে সাথেই পড়ে নিয়েছি আপু😊🥰।