

নতুন করে জীবন সাজানোর সেই দিনটি নাহিয়ান শিকদারের সাজানো সংসারকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। প্রথম স্ত্রীর মৃত্যুর চার বছর পর যখন তিনি নতুন করে ঘর বাঁধার সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তই যেন তার উনিশ বছরের ছেলে নীলয়ের সাজানো পৃথিবীতে কালবৈশাখী হয়ে হানা দিল। বাবার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর একুশ বছরের বিশাল ব্যবধান, তার ওপর মায়ের জায়গায় অন্য নারী—নীলয়কে এতটাই ক্ষুব্ধ করে যে, মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে না পেরে এক বুক ঘৃণা আর আজীবনের অভিমান নিয়ে সেদিনই সে ঘর ছাড়ে, কারও মুখ দেখবে না বলে। দীর্ঘ ছয়টি বছর পার হওয়ার পর হঠাৎ একদিন কোনো পূর্বঘোষণা ছাড়াই নীলয় আবার সেই চিরচেনা আঙিনায় পা রাখে। ফিরে এসে সে এক অন্য সমীকরণের মুখোমুখি হয়। নিজের চেয়ে মাত্র তিন বছরের বড় সেই ‘সৎ মা’—যাকে সে সহ্যই করতে পারে না—তার শান্ত চোখের মায়া আর একরত্তি ছোট বোনের নিষ্পাপ চাহনি নীলয়কে এক অদ্ভুত দোটানায় ফেলে দেয়। শান্ত চোখের মায়া, রক্তের টান আর দীর্ঘদিনের জমাট বাঁধা জেদের লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? যে দেওয়াল নীলয় নিজের হাতে তুলেছিল, তা কি ভাঙা সম্ভব? নাকি অতীতের সেই দাহ নীলয়কে আজও তাড়িয়ে বেড়াবে? ঘৃণা আর স্নেহের এই গোলকধাঁধায় নীলয় কি খুঁজে পাবে এক চিলতে ‘ভালোবাসার স্নিগ্ধপরশ’?
"গল্প টা খুব খুব ইন্টারেস্টিং এবং সুন্দর হয়েছে আপু।। দ্বিতীয় রিলেটিড বিয়ের গল্প খুব বেশি ভালো লাগছে ❤️এক কথায় অসাধারণ হয়েছে 🥰🥰। ভাই বোনের ভালোবাসার সম্পর্ক টা। মায়ার যেই স্নিগ্ধ টান টা দারুন লাগছে।"
Khub valo laglo
Read all reviews on the Boitoi app
অসাধারণ হয়েছে।পড়তে খুব ভালো লেগেছে।
গল্প টা খুব খুব ইন্টারেস্টিং এবং সুন্দর হয়েছে আপু।। দ্বিতীয় রিলেটিড বিয়ের গল্প খুব বেশি ভালো লাগছে ❤️এক কথায় অসাধারণ হয়েছে 🥰🥰। ভাই বোনের ভালোবাসার সম্পর্ক টা। মায়ার যেই স্নিগ্ধ টান টা দারুন লাগছে।
Apnar golpo gula onek sundor hoy...kono oshalin kotha thake na golpe... ei golpo ta khub e sundor hoyese💖
সবশেষে এই মনে হয়েছে রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হলো মায়ার সম্পর্ক। কাউকে যদি স্নেহ, মায়া ও মমতা দেন আপনি নিঃস্বার্থ ভাবে তাহলে আপনি নিখুঁত ভালোবাসা পাবেন। বিশ্বাস বোঝাপড়াও জরুরি। নীলয় দেরিতে হলেও বুঝেছে সবকিছু, পেয়েছে ভালোবাসার স্নিগ্ধপরশ।"🥹🤍🌺 আমার অনেক অনেক ভালো লেগেছে 🥹🤍
অনেক ভালো লাগছে... দুখের ব্যাপার হলো আমার moriyom নষ্ট হয়ে গেছিল তাই আবার এই id খোলে বইটাকে কিনতে হয়েছে... বইটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর গল্প দেওয়ার জন্য... কিন্তু আগে বলছি আবার বলি যে সিজন ২ চাই...🙏🙏🙏 আসসালামু আলাইকুম আপু
অসাধারণ একটা কাহিনী ছিল।আমি বরাবরই তোমার লেখনীকে দশে দশ বলতে বাধ্য হই।তোমার লেখনীতে আমি এক প্রকার স্নিগ্ধতা খুঁজে পাই।এই যেমন যত্নভরা ভালোবাসার একটা সংসার নিয়ে এতো সুন্দর একটি কাহিনী এতোটা গুছিয়ে লিখেছো!প্রতিটা চরিত্রের মায়ায় পড়তে বাধ্য হয়েছি।কিছু কিছু জায়গায় কান্না পর্যন্ত এসেছে!দু'চোখে পানিসমেত পড়ে গেছি বাকিটা।শুরুতেই ভেবেছিলাম অনয়ার কিছু একটা অতীত আছে,এবং তাই সত্য হয়েছে।নীলয় যেভাবে নিজের মানসিক শান্তি খুঁজে পেয়েছে শেষ পর্যন্ত বিষয়টা পাঠকের মনকেও শান্ত করে।এভাবেই লিখে যাও! পরবর্তী লেখনীর অপেক্ষায় থাকবো।🫶🏻
আসসালামু আলাইকুম আপু, সত্যি বলতে আপনার গল্প আমার অনেক ভালোই লাগে, তার বিশেষ কারণ হলো আপনার গল্পে কোনো অশালীন কথাবার্তা থাকে না, আর গল্পের কাহিনীও অনেক সুন্দর হয় তাই আপনার গল্প পড়া হয়, এই গল্পটা আমার মন ছুঁয়ে দিছে
অসাধারণ একটা বই। তোমার প্রতিটি গল্প চমৎকার।
আসসালামু আলাইকুম আপু, কেমনে আছেন আপনার গল্প পড়তে আমার অনেক ভালো লাগে... এই গল্প টা আমার হৃদয় ছোঁয়েছে... আমার পড়া বেস্ট গল্পের মধ্যে একটি... নীলয় আর ন্যান্সির সম্পর্কটা দারুণ... তাদের এই ভালোবাসা নিয়ে আরো কিছু লিখার জন্য অনুরোধ করব... সিজন ২ চাই...প্লিজ প্লিজ দিবেন 🙏🙏🙏।