

সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ফোনে টুং শব্দ হলো। কৌতূহল মেটাতে আমি ফোন নিলাম। মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেলাম ‘চুড়ি মানেই এক মুঠো ভালোবাসা’ পেজ থেকে মেসেজ এসেছে‚ “আপনি কি আমাকে স্টক করেন?” ভ্রুকুটি হলো আমার। সিঁড়িতে বসে পড়লাম। পাল্টা প্রশ্নে জানতে চাইলাম‚ “কে আপনি?” “উত্তর তো আপনার জানার কথা। কী ব্যাপার বলুন তো... মেয়ে তো নন তাহলে আমার পেজের সব পোস্টে আপনার এত রিয়েক্ট আর ইমোজির কমেন্ট কেন?” “নিষেধ আছে নাকি রেসপন্স করায়? আমি তো জানতাম‚ মেয়েরা রেসপন্স না পেলেই কান্নাকাটি করে৷ আপনি তো দেখছি ভিন্ন।” পুরো পাঁচ মিনিট আমি ফোন নিয়ে বসে রইলাম‚ কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ গায়েব হওয়ার কারণ ঠাওরে না পেয়ে বোকার মতো আমিই আবার মেসেজ পাঠালাম‚ “আপনার পেজে কি ছেলেদের রেসপন্স করা বারণ আছে?”
"মাশাআল্লাহ, অসাধারণ একটি ভালবাসার কাব্য,,,,দুই অনাথের মনের অজান্তেই জুড়ে যাওয়া হৃদয় ছোঁয়া "চুড়ি কাব্য" ,,,, ইদানিং আপনার লেখনিতে দারুন বৈচিত্র্য খেলা করছে আর আমরা প্রতিবার নতুন রূপে এই প্রতিভার সাথে পরিচিত হচ্ছি,, তাছাড়া যেই মহান ব্যক্তিত্বের লেখায় অনুপ্রাণিত হয়ে এই চুড়ি কাব্যের সৃষ্টি সেখানে নতুন করে আর কিছু বিশ্লেষণের প্রয়োজন হয় না,,, অনেক অনেক শুভকামনা রইলো"
কি যে মিষ্টি! আপুর অন্যতম বেস্ট লেখা এটা। নির্মল, প্রশান্তির। চুড়ির প্রতি মেয়েদের অনবদ্য প্রেমের মতই চুড়ি কাব্য ❤️❤️❤️।
Read all reviews on the Boitoi app
মাশাআল্লাহ, অসাধারণ একটি ভালবাসার কাব্য,,,,দুই অনাথের মনের অজান্তেই জুড়ে যাওয়া হৃদয় ছোঁয়া "চুড়ি কাব্য" ,,,, ইদানিং আপনার লেখনিতে দারুন বৈচিত্র্য খেলা করছে আর আমরা প্রতিবার নতুন রূপে এই প্রতিভার সাথে পরিচিত হচ্ছি,, তাছাড়া যেই মহান ব্যক্তিত্বের লেখায় অনুপ্রাণিত হয়ে এই চুড়ি কাব্যের সৃষ্টি সেখানে নতুন করে আর কিছু বিশ্লেষণের প্রয়োজন হয় না,,, অনেক অনেক শুভকামনা রইলো