

“শার্টে তোমাকে দারুণ লাগে।” আহির মুখ থেকে উক্তিটি আসতেই মাহা একটু হাসার চেষ্টা করলো। শার্টটা টেনে কিছুটা নিচে নামানোর চেষ্টা করলো। বউয়ের এই ব্যর্থ চেষ্টা দেখে হালকা হাসলো আহির। সেও উঠলো বিছানা ছেড়ে। কোমড়ে শুধু টাওয়াল পেছানো। মাহা এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। কিন্তু তা আর পারলো কই। আহির এসে তার কমড় জড়িয়ে ধরে তাকে আবারও নিজের সাথে মিশিয়ে নিলো। মাহার শ্বাস বন্ধ হয়ে গেলো। রাতের দৃশ্যগুলো তার মস্তিষ্কে ভেসে উঠলো। মাহার ঘাড় গরম হয়ে গেলো পরক্ষণে। আহির আচমকা শার্ট টা টেনে কাধ থেকে নিচে নামালো। কাঁধের একটা অংশে একদম লাল দাগ হয়ে গেছে। আহির আলতো হাতে তা স্পর্শ করে বলে, “আমি স্যরি সুইটহার্ট। তোমার কাছে এলে পাগল হয়ে যাই যার জন্য…” “আপনি আজকে অফিসে যাবেন না?” মাহার অস্বস্তি হচ্ছে আহিরের কথায়। তা কথা ঘুরানোর জন্য বলে। আহির মুখ গুঁজে দিলো মাহার ভেজা চুলে।
অনেক ভালো লেগেছে। অগ্নিশীতল ভালোবাসা গল্প পড়েই আমি মুগ্ধ হয়েছিলাম আজকে আরও মুগ্ধ হলাম। তোমার গল্প প্রতিবারের মতোই সুন্দর
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে