

রাত ১২টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। চারদিকে হাজারো মানুষের উন্মত্ত চিৎকার—সবার একটাই দাবি, কুখ্যাত সিরিয়াল কিলার 'প্রয়োকনিকা'র ফাঁসি। কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প। একদিকে আদর্শবান জেলার নিশান, যে কি না নির্দোষদের বাঁচাতে লড়ে; অন্যদিকে তার স্ত্রী ইরা, যার ডায়েরিতে জমা আছে শত শত না বলা অভিমান। গল্পের মোড় ঘুরে যায় যখন দুই রহস্যময় খুনি, পলাশ ও স্মৃতির ফাঁসির তদারকি করতে আসেন খোদ ডিআইজি। অন্ধকার সেলের ভেতরে যখন ডিআইজি'র মুখ থেকে বেরিয়ে আসে এক আর্তনাদ—"মারে মা, তুই কেমন আছিস?"—তখনই শুরু হয় এক জটিল মনস্তাত্ত্বিক খেলা। স্মৃতি কি আসলেই খুনি, নাকি কোনো অদৃশ্য ড্রাগসের নেশায় সে হয়ে উঠেছে এক নিষ্ঠুর দাবার ঘুঁটি? আইন আর আবেগের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে?