

অত্র গ্রন্থ সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন মনে করি যে, এটি বিভিন্ন সময় পত্রপত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত কতগুলো বিচ্ছিন্ন প্রবন্ধের সংকলন। এ হিসেবে অত্র গ্রন্থ ও “ইসলাম বিষয়ক বিবিধ প্রসঙ্গ” গ্রন্থ ইতিপূর্বে সংকলিত ও মোবাইলে পাঠোপযোগী ই-বুক আকারে প্রকাশিত “অপরিচিত ইসলাম” ও “ইসলামের মর্মবাণী” গ্রন্থের পরিপূরক। এর প্রবন্ধগুলো গ্রন্থ রচনার পরিকল্পনার ভিত্তিতে রচিত হয়নি, বরং বিচ্ছিন্ন প্রবন্ধ হিসেবে রচিত হয়েছে বিধায় কতক বক্তব্য বিভিন্ন প্রবন্ধে সংক্ষিপ্ত বা বিস্তারিত আকারে পুনরাবৃত্তি হয়েছে—লেখার গতিধারা রক্ষার্থে যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না।