

সংসার যেন এক চলমান মেলা…কিন্তু সেই মেলার ভিড়ে মিনার নিজের জন্য এক চিলতে জায়গাও নেই। রুকু আর রাফি…তার দুই ছেলে। দুজনেই ছোট, দুজনেই মায়ের আঁচল ছাড়া অচল। ওদের যত্ন, বাড়ির অগুনতি কাজ…সব মিলিয়ে নামাজটুকুও মিনাকে পড়তে হয় যেন সময়ের সঙ্গে যুদ্ধ করে। তবু, যদি মানুষগুলো একটু সহজ হতো! কিন্তু না…না তার মেজ জা লাইলী সহজ, না শাশুড়ি নাজমা বেগম। এমনকি লাইলীর স্বামী… আলী…সেও কেমন বদলে গেছে আজকাল। ফাল্গুনের হাওয়া সেদিন ছিল অদ্ভুত কোমল…তার ভেতরে কোথায় যেন এক চাপা বিষণ্নতা। লম্বা বারান্দার এক কোণে দাঁড়িয়ে মিনা তাকিয়ে ছিল বড় জারুল গাছটার দিকে।
এই গল্পটা শুধু কাহিনি নয়, কিছু নীরব বাস্তবতার প্রতিচ্ছবি…”
Read all reviews on the Boitoi app