

“বাই এনি চান্স, আপনি কি লজ্জা পাচ্ছেন, তৃপ্তা?” তৃপ্তি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলো। ইশশ! এভাবে কেউ জিজ্ঞেস করে? লজ্জা পেলে কি সে এখন স্বীকার করবে নাকি? আশ্চর্য! এভাবে মুখের ওপর কেউ বলে নাকি। “বিশ্বাস করুন, তৃপ্তা, শাড়ি পরিহিত বাঙালি মেয়ের লজ্জামিশ্রিত মুখশ্রী দেখার সৌভাগ্য আমার হয়নি। আপনি কি আমাকে সেই সৌভাগ্যের ভাগিদার করবেন?” তৃপ্তি জবাব দিলো না। নিখিল এক ঝটকায় তৃপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে দিলো। নিখিল লক্ষ করলো, তৃপ্তির পরনে আজও শাড়ি। সোনালু পাড়ের খয়েরি রঙা শাড়ি। ফর্সা ত্বকে রমণীর খয়েরি রঙা শাড়ি যেন ফুটে আছে আকাশের লক্ষ তারার মাঝে বিশাল চাঁদমামার মতো। একদম পারফেক্ট বাঙালি রমণী। নিখিল মুগ্ধ চোখে চেয়ে রইলো অপরূপা সে বাঙালি নারীর পানে। মেয়েটা কি তাকে পাগল বানানোর ধান্ধা নিয়ে এই ভিনদেশে এসেছে? “বিউটিফুল লেডি, তৃপ্তা।” তৃপ্তির বন্ধ চোখের পাতা সামান্য কেঁপে উঠলো। “শাড়িতে আপনাকে অপরূপ সুন্দর লাগছে, আপনি কি জানেন, মিস বাঙালি?” “মা যখন সুস্থ ছিলেন, মাঝে মধ্যে শাড়ি পরতেন। আমি সারাদিন মুগ্ধ চোখে মায়ের পানে চেয়ে থেকে মায়ের আঁচল ধরে থাকতাম। মা মিছে রাগ দেখাতো। বলতো, ‘কি করছিস বলতো, খোকা? তুই কি বাবু সাজলি নাকি মায়ের আঁচল ধরে ঘুরছিস? বিয়ে করে বউমার আঁচল ধরে ঘুরিস, বুঝলি। যা তো সর, কাজ করতে দে।’ আমার মনে হচ্ছে, এবারে বিয়েটা করে ফেলাই যায়। বয়স তো কম হলো না। কি বলেন, মিস… বাঙালি?” দুঃখী রমণী যে এক সমুদ্রসমান দুঃখ বুকে পুষে সামান্য তৃপ্তির খোঁজে এই ভিনদেশে পাড়ি দিয়েছিল, এই ভিনদেশি যুবক কি পারবে তার ‘মিস বাঙালি’র সমস্ত দুঃখটুকু ঘুচিয়ে দিতে? কেমন হবে দুষ্টু বিল্লি মৌটুসী আর ভিনদেশি যুবকটির সঙ্গে তার পথ চলার যাত্রা? যুবকটিই কি হবে তৃপ্তি নামক দুঃখী বাঙালি রমণীর সেই “ভিনদেশি তারা”? জানতে হলে পড়ুন দুষ্টু, মিষ্টি আর ভালোবাসার এক নতুন সংজ্ঞার গল্প—“ভিনদেশি তারা”।

"দারুণ লাগছে আপু গল্প টা এক কথা অসাধারণ একটা গল্প এইটা ধন্যবাদ আপু এতো সুন্দর করে গল্প টা লেখার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু আর অনেক অনেক ভালোবাসা নিও 💜❤️💜❤️💜❤️💜"
আপু অনেক সুন্দর হইছে। আপু কি বলবো just অসাধারণ ছিলো গল্পটা।এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো মাহী আপু। সামনে এরকম সুন্দর সুন্দর বই উপহার দিতে পারো আপু ❤️❤️❤❤️
Read all reviews on the Boitoi app
অসাধারণ হয়েছে আপু তোমার গল্পটি।ধন্যবাদ তোমাকে এতো সুন্দর করে লেখার জন্য।
khub khub sundor triptir ai shukh ta dekhar isse silo onek... ❤️❤️❤️❤️
দারুণ লাগছে আপু গল্প টা এক কথা অসাধারণ একটা গল্প এইটা ধন্যবাদ আপু এতো সুন্দর করে গল্প টা লেখার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু আর অনেক অনেক ভালোবাসা নিও 💜❤️💜❤️💜❤️💜
এত সুন্দর এত সুন্দর। মাহি আপু গো কি বলবো তোমায়🙈🙈।মিষ্টি প্রেমের গল্পটা আমাদের উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।তারওপর দামটাও এত কম রেখেছ। ভিনদেশী যুবক আর তার মিস বাঙালীর যাত্রাটা সুন্দর ছিলো। একবসায় পড়ে ফেলেছি। বিশেষ করে মৌটুসীর কান্ডকারখানা 🤭। " আপনাকে আমি ভালোবাসি কিনা জানিনা তৃপ্তা। ভালোবাসা মানে আমি জানিনা। তবে আমি যত্ন, খেয়াল আর আদর জানি। তবে সেটাই যদি ভালোবাসা হয় তাই সই। তবে সেই ভালোবাসাই আমি আপনাকে বাসতে চাই, ভীষণ ভালো বাসতে চাই। আমি বাসবোই।" নিখিলের এই কথাটা ভীষণ ভালো লেগেছে, তৃপ্তির নাম যখন ঝলমল দিলো নিখিল, "আপনি আমার ধূসর জীবনের একমুঠো ঝলমলে রঙিন আলো।তাই তো আজ থেকে আমি আপনার নাম দিলাম ঝলমল।আমার ঝলমল। ভিনেদশী যুবকের ঝলমল।” ঝলমল কি মিষ্টি নাম। গকথাগুলো এত আদুরে ছিল। গল্পে নিখিলের প্রতিটা কথাই সত্যিই এত আদুরে ছিল।অশ্লিলতা বিহীন রোমান্টিক গল্পগুলো লেখ বলেই তোমার লেখা এত ভালোবাসি আর এত আদুরে লাগে সব গল্প গুলো😘😘। অসংখ্য ভালোবাসা তোমায়। আরো এমন সব গল্প উপহার দেও আমাদের।🥳🥳