

আমার প্রথম ভালোবাসা ধীরে ধীরে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে—এই কঠিন সত্যটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। বুকের ভেতরটা প্রতিদিন ভেঙে চুরমার হয়ে যেত। মা–বাবা এসব দেখে ভেতরে ভেতরে গুঁড়িয়ে যেতেন; তবু তাদের কিছু করার শক্তি ছিল না। মেঝো চাচি এসব কথা শুনে একদিন গোপনে আমার হাতে একটা তাবিজ ধরিয়ে দিলেন। বললেন, “দেখিস মা, এটা রাখলে তোকে সবাই ভালোবাসবে। তোর সে তোকে চোখে হারাবে।” আমি কিছু বলিনি। তখন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে ছিলাম। সেই তাবিজই একদিন আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে—তা আমি তখন বুঝিনি। পরীক্ষা শেষে শ্বশুরবাড়িতে আসার পর ইমরান বাড়িতে আসেন, আমি তার পেছন পেছন ঘুরতাম। কথা বলার সুযোগ পেলেই তাকে আঁকড়ে ধরতাম। কখনো কখনো আমার প্রতি তার মন নরম হয়ে যেত—তখন সে আমাকে আগলে নিতেন, আদর করতেন। সেই কয়েকটা মুহূর্তেই আমি আবার নতুন করে বাঁচতে শুরু করতাম। সেবার ইমরান পাঁচ দিন থাকার পর বাড়ি থেকে ঢাকায় চলে যায়। যাওয়ার সময় আমায় বলেছিল, “আমি মা–বাবাকে বোঝানোর চেষ্টা করব। তোমাকে আমার কাছে নিয়ে আসার কথা তাদের বলব।” কিন্তু তারপর... ইমরান কি পেরেছিল মোহনাকে তার কাছে নিতে? তারপর কী হয়েছিল তাদের শেষ পরিণতি? জানতে হলে পড়ুন “দ্বিতীয় বসন্তের ছোঁয়া”।
এই সমাজে এমন অনেক মোহনা আছে যারা কুসংস্কারের বলি হচ্ছে। গল্পটা ভাল লাগল।
Read all reviews on the Boitoi app