

অত্র গ্রন্থ সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন মনে করি যে, অত্র গ্রন্থটি বিভিন্ন সময় পত্রপত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধের সংকলন। সেদিক থেকে এটিকে “অপরিচিত ইসলাম” ও “ইসলাম ভাবনা” গ্রন্থের পরিপূরকও বলা যেতে পারে। এ গ্রন্থের প্রবন্ধগুলো গ্রন্থ রচনার পরিকল্পনার ভিত্তিতে রচিত হয়নি; বরং বিচ্ছিন্ন প্রবন্ধ হিসেবে রচিত হয়েছে। বিধায় কতক বক্তব্য বিভিন্ন প্রবন্ধে সংক্ষিপ্ত বা বিস্তারিত আকারে পুনরাবৃত্তি হয়েছে—লেখার গতিধারা রক্ষার্থে যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না।