
অধিকাংশ ব্যবসায়িক বই একই পুরোনো পরামর্শ দেয়: ব্যবসায়িক পরিকল্পনা লিখতে হবে, প্রতিযোগীদের বিশ্লেষণ করতে হবে, বিনিয়োগকারীদের খুঁজতে হবে ইত্যাদি ইত্যাদি। যদি আপনি এমন বই খুঁজে থাকেন, তবে এই বইটি আবার তাক-এই রেখে দিন। রিওয়ার্ক আপনাকে ব্যবসায় সফল হওয়ার এক নতুন, দ্রুততর ও সহজ উপায় দেখায়। এই বই পড়লে বুঝবেন কেন পরিকল্পনা অনেক সময় ক্ষতিকর হয়, কেন বাইরের বিনিয়োগকারীর প্রয়োজন নেই, আর কেন প্রতিযোগিতাকে উপেক্ষা করাই অনেক সময় বেশি কার্যকর। সত্য হলো, আপনার ধারণার চেয়ে অনেক কম জিনিসই আসলে দরকার। আপনাকে কর্মপাগল হতে হবে না, বিশাল টিম গড়তে হবে না, কাগজপত্র বা অগণিত মিটিংয়ে সময় নষ্ট করতে হবে না, এমনকি অফিসও লাগবে না। এগুলো সবই অজুহাত মাত্র।