

ডিভোর্সি বড় বোন এবং স্বামীকে মাঝরাতে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থমকে গেল নৈঋতা। এখনো আধখোলা দরজা দিয়ে ভেতরের দৃশ্য দেখছে সে। হাতে থাকা খালি গ্লাসটা মনে হচ্ছে এখনই হাত ফসকে পড়ে যাবে। এসবের পর পরবর্তীতে যখন নিজের বাবা-মাই তাকে বলে, “দু’জনের কাছে ক্ষমা চাও। তারা তোমাকে ক্ষমা করে দিলে আমরা এসব আর মনে রাখব না।” তখন নৈঋতার প্রতিক্রিয়া কেমন হবে? তার বাবা-মা সব সময়ের মতো এবারও কি নিজেদের বড় মেয়ে, সেই ‘গোল্ডেন চাইল্ড’-কেই বেছে নেবে, নাকি নৈঋতার পাশে দাঁড়াবে? একা হয়ে গেলে নৈঋতা কি পারবে টিকে থাকতে? পারবে কি নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?
Read all reviews on the Boitoi app