

তোমার মেয়ে যখন পালিয়ে বিয়ে করেছিল, তখন আমাদের সম্মানের দিকে তাকিয়ে ছিল একবার? বড় ভাইয়ের সাথে আব্বার বাকবিতণ্ডা প্রায় প্রতিদিন শুনতে শুনতে এখন আর মন খারাপ লাগে না। আমাদের বাসার সামনে ছোট্ট একটা উঠোন। উঠোনে এক চিলতে সোনা সোনা রোদ পড়ে। এমন সুন্দর সকালগুলো আমার শুরু হয় ঝগড়াঝাঁটি দিয়ে। আমার খুব ইচ্ছে করে এমন সোনা রোদে এক্কাদোক্কা খেলি। চিকন এক ফালি রোদ আমার গাল বেয়ে শরীরে নেমে আসুক। এখন এসব আর সম্ভব না, সময় অনেকটা বদলে গেছে। রোজকার মতো ঝগড়া শুরু হয়ে গেছে। বড় ভাইয়ের কথা শেষ হওয়ার পরপরই আব্বা বলছেন— 'পালিয়ে গেছে ভুল করেছে, ভুলের শাস্তি আর কত পাবে? ও আমার সন্তান, তাকে আমি ছন্নছাড়া করে দিতে পারি না।' 'তোমাদের মতের সাথে আমার কখনোই মিলবে না, আব্বা।' 'মেয়েটা ভুল করেছে, তার সাথে ভালো কিছু হলে অবশ্যই তার পক্ষে কথা বলতি। ভালো কিছু হয়নি বলে তোর বোনের সাথে এমন আচরণ করবি?' 'বাসায় এসেছে একটা বাচ্চাসহ। ঘুম থেকে উঠে নবাবের মতো সকাল আটটায়। তারপর চলে যায় অফিসে। সংসারের কাজ একা আমার বউ করবে? সে অত্যন্ত উঁচু বংশের মেয়ে, বাপের বাড়িতে জীবনে কাজ করে নাই...'
সুগার ডেডি নয়,পাতার জীবনে পেয়েছে এমন একটা মানুষ। এমন একটা মানুষ পেলে মেয়েদের জীবনে বোধহয় আর কিছু প্রয়োজন হয় না।
Read all reviews on the Boitoi app