
বিপদে পড়লেই দিশেহারা হয়ে যান? যে কোনো বৈরী পরিস্থিতিতে কীভাবে নিজেকে শান্ত রাখতে হয়, তা শেখাবে ‘প্রশান্ত থাকুন’ বইটি। বর্ণিত বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে বিপদে পড়ার কারণ, বিপদের সময়ে করণীয়-বর্জনীয় ও সালাফদের কর্মপদ্ধতির কথা লেখা হয়েছে। বিপদকে মোকাবিলা করে সুখী জীবন পাওয়ার মূলমন্ত্র এই বই। যাপিত জীবনে যতই দুশ্চিন্তা, গ্লানি, হতাশা থাকুক না কেন, এই বই আপনাকে বেঁচে থাকার প্রেরণা দেবে। বিপদের সময় দিশেহারা না হয়ে এই বইতে দেওয়া কর্মপন্থা অবলম্বন করুন, প্রশান্ত থাকুন।