

সকালে দরজায় ধাক্কাধাক্কির শব্দে ঘুম ভেঙে গেল ফারদিনের। চোখ খুলে মাথায় হাত চেপে বিছানায় বসল। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এরই মধ্যে আবারও দরজায় ধাক্কাধাক্কির শব্দ, যেন দরজা ভেঙে ফেলবে। এদিকে নিজের দিকে তাকিয়ে হুঁশ আসে ফারদিনের। পাশে তাকিয়ে দেখে নূর এখনো গভীর ঘুমে। ফারদিনের বুক কেঁপে উঠল। এখন সে কী করবে? আজ তার বিয়ে। আর সে নূরের সাথে কাল রাতে... নাহ! কীভাবে এত বড় ভুল করল সে। দরজায় মানুষের চিৎকার-চেঁচামেচি ক্রমশই বাড়ছে। সেই শব্দে নূরের ঘুমও ভেঙে গেল। চোখ খুলে নিজের পাশে ফারদিনকে শার্ট ছাড়া দেখে সে চমকে গেল। এরপর যখন নিজের দিকে তাকাল, তখন তার যা বোঝার বুঝে ফেলল। কিছু না বলেই সে তাড়াতাড়ি নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারদিন তখনও ওভাবেই বসে। ফারদিন দরজা খুলতে যাবে, তখনই নূর ওর হাত ধরে ফেলল। অনুনয়ের সুরে বলল, “দরজা খুলবেন না, প্লিজ।” ফারদিন রাগের মাথায় চেঁচিয়ে বলল, “হাত ধরবে না, ফাজিল মেয়ে। তোমার জন্য আজ এসব কিছু হচ্ছে। ছেঁচড়া কোথাকার! তুমি তো এটাই চেয়েছিলে। এত বছর ধরে গড়ে তোলা আমার মান-সম্মান সব ধুলোয় মিলিয়ে দিয়েছ তুমি। তোমার বাবা ছিল এক নষ্টা, আর তুমি হয়েছ আরেক নষ্টা।” বলেই হাত ছাড়িয়ে নিল ফারদিন। তারপর গিয়ে দরজা খুলে দিল।
"অসম্ভব সুন্দর একটি কাহিনি। প্রতেকেই তার প্রাপ্য টা পেয়েছে। রুুশাদের মতো মানুষ থাকলে যেমন জীবন শেষ হতে সময় লাগে না। তেমন ফারিন,ইকরার মতো মানুষ থাকলে জীবন সুন্দর হতে সময় লাগে না। এতো কিছু পড়েও নূর -ফারদিন একে অপরকে সমাজকে উপেক্ষা করে পেয়েছে তাই আসম্ভব ভালো লেগেছে ❤️🥰"
ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর একটি কাহিনি। প্রতেকেই তার প্রাপ্য টা পেয়েছে। রুুশাদের মতো মানুষ থাকলে যেমন জীবন শেষ হতে সময় লাগে না। তেমন ফারিন,ইকরার মতো মানুষ থাকলে জীবন সুন্দর হতে সময় লাগে না। এতো কিছু পড়েও নূর -ফারদিন একে অপরকে সমাজকে উপেক্ষা করে পেয়েছে তাই আসম্ভব ভালো লেগেছে ❤️🥰
সুন্দর গল্প।
গল্পটা অসাধারণ ছিল।এই রকম সম্পর্ক সত্যি সমান মানবে না। কিন্তু ভালোবাসা কি বয়স যত কুল মনে,মনে না।যখন নিজের মানুষ গুলো রূপ বদলাই তখন মন থেকে উঠে যায়। তোমার লেখনী❤️শব্দ চয়ন অসাধারণ ছিল।ফারদিন আর নূর দিন শেষে সুখে সংসার পেলো।ভালোথাকুক সকল ভালোবাসার মানুষ গুলো🌼
অনেক সুন্দর ছিল উপন্যাস টা ফারদিন আর নূরের জুটিটা সেই ছিল মন চাচ্ছে তাদের কে আরো পড়ি😍😘🥰সবশেষে অনেক সুন্দর হয়েছে
অনেক সুন্দর লিখনি