

ওভাবে কতক্ষণ যে ওয়াসিফ আঁকড়ে ধরে রইল ধারাকে, তা কে জানে। এই সময়টুকুতে ধারা ভীষণ শান্ত থেকেছে। একটুও নড়েনি, একটুও ছুটে যেতে চায়নি ওয়াসিফকে। বরং এই পুরোটা সময় ভরসার হাত রেখেছে স্বামীর মাথায়। যত্ন নিয়ে হাত বুলিয়েছে মাথায়। ওদের মধ্যকার নীরবতা ভেঙে ওয়াসিফ বলে— “আমার কথার জবাব দিচ্ছিস না কেন? শান্তি চেয়েছি আমি, দিবি একটু?” ধারা ভীষণ কষ্ট পাচ্ছে মানুষটার এই রূপ দেখে, ধরা গলায় বলে— “কীভাবে শান্তি দিতে হয়? আমি তো জানি না।” “বেশি কিছু করতে হবে না, শুধু আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাবি, আমার ঘুম যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত।”
"আপনার লেখা আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য।ওয়াসিফ এবং ধারা দুজনই নিজেদের অবস্থানে সঠিক এবং এই জিনিসটা আকর্ষণের মূল কারণ।দোয়া করি আপনি সুস্থ থাকুন এবং আরও সুন্দর সুন্দর নতুন কিছু গল্প আমাদের দিন। এবং পরিশেষে ধন্যবাদ কারন আপনি এতো কষ্ট করে লিখেছেন এই জন্য।"
khub valo likha
Read all reviews on the Boitoi app
সত্যি বলতে আগে কখনো আপনার কোনো গল্প বা ই-বুক পড়া হয়নি। কিন্তু 'বইটই' অ্যাপে গেলেই কেন জানি 'মেজর ওয়াসিফ' চরিত্রটি বারবার সামনে আসত। যেহেতু আমি ডিফেন্স রিলেটেড গল্প পছন্দ করি, তাই এই গল্পটি আমাকে শুরু থেকেই খুব আকর্ষণ করছিল। 💘 গল্পের সেই তিনটি লাইন— “আমার কথার জবাব দিচ্ছিস না কেন? শান্তি চেয়েছি আমি, দিবি একটু?” “কীভাবে শান্তি দিতে হয়? আমি তো জানি না।” “বেশি কিছু করতে হবে না, শুধু আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাবি, আমার ঘুম যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত।” এই কয়েকটা লাইন পড়ার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। কি ছিল ওই ডায়ালগগুলোতে জানি না, কিন্তু আমার সবটুকু আবেগ আর ভালো লাগা যেন এক নিমিষেই ওইখানে মিশে গিয়েছিল। আমার এই ছোট্ট মনটাকে লাইনগুলো ভীষণভাবে নাড়া দিয়েছে। ✨ গল্পটি পড়ার সময় আমি ছটফট করছিলাম কখন সেই কাঙ্ক্ষিত অংশটুকু আসবে। শুরুতে শশীর সেই বিশ্বাসঘাতকতা ছিল একদম অপ্রত্যাশিত, যা গল্পে এক দারুণ টুইস্ট এনেছিল। কিন্তু ওয়াসিফ আর ধারার সেই প্রথম রাতটা... ওহ! ওটা যেমন মার্জিত ছিল, তেমনি ইমোশনাল আর কিউটেস্ট! একদম বাটারফ্লাই ভাইবস আসছিল মনে। 🦋🥺 এরপর ওয়াসিফের মিশন, ধারার প্রেগন্যান্সি, আয়মান-আরিয়ান আর ধারার দুই বোনের বিয়ে, তাদের সংসার—সবকিছুই ছিল দেখার মতো। আর আমাদের পুঁচকু ওয়াসিকা! সে তো গল্পের পূর্ণতা এনে দিয়েছে। ওয়াসিফের দেশপ্রেম, ধারার প্রতি তার অগাধ ভালোবাসা আর ধৈর্য—সব মিলিয়ে ৫৪ পর্বের এই গল্পটি এখন আমার কাছে শুধু একটা গল্প নয়, বরং একটা আবেগ। 💖 ওয়াসিফ আর ধারা আমার কাছে এখন অন্যতম প্রিয় একটি জুটি। তাদের এই সুখের সংসার আর পূর্ণতা দেখে আমি সত্যিই খুব খুশি। মনে হচ্ছে যেন চোখের সামনেই তারা এখন সুখী একটা পরিবার হিসেবে সময় কাটাচ্ছে। 👨👩👧 পরিশেষে, লেখিকা আপুর লেখার প্রশংসা না করে পারছি না। আপু, আপনি অসামান্য লেখেন! আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিয়েন। 🖋️ আল্লাহ আপনার মঙ্গল করুন। অনেক অনেক ভালোবাসা নেবেন। 🫶 ইতি, ফারিয়া হাসান 🌸
খুব ভালো লেগেছে বইটা পড়ে সুন্দর করে গুছিয়ে লিখেছেন...
আপনার লেখা আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য।ওয়াসিফ এবং ধারা দুজনই নিজেদের অবস্থানে সঠিক এবং এই জিনিসটা আকর্ষণের মূল কারণ।দোয়া করি আপনি সুস্থ থাকুন এবং আরও সুন্দর সুন্দর নতুন কিছু গল্প আমাদের দিন। এবং পরিশেষে ধন্যবাদ কারন আপনি এতো কষ্ট করে লিখেছেন এই জন্য।
আপু খুবই ভালো সবকিছু খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য খুবই ভালো লেগেছে গল্পটা
অনেক বেশি সুন্দর ছিল গল্পটা 🥰 পড়তে ভীষণ ভালো লেগেছে 🫶🏻
কি বলবো! অসম্ভব সুন্দর।
বইটি পড়লাম ভীষণ ভালোবাসা লাগলো।
লেখিকাকে ধন্যবাদ❤️ এত সুন্দর করে গল্পটা গুছিয়ে লেখার জন্য। গল্পটা সত্যি মন ছুয়ে যাওয়ার মত🤗 দোয়া রইল আপনার ভবিষ্যতের জন্য ❤️
আমি পড়তে পারছি না। কিভাবে পড়ব