

"তুমি কি আবারও একটা অঘটন ঘটাতে চাইছ?" সৈকত ভাই মুচকি হেসে বলল, "অঘটন তো অনেক আগেই ঘটে গেছে, টুসী। এখন তা বাস্তবায়ন করার অপেক্ষা শুধু।" "মানে?" "মানে হচ্ছে, এখন থেকে প্রতিদিন আমাকে একটা চিঠি লিখবি।" "আমি ওসব পারি না।" "আমি শিখিয়ে দেব।" "অসম্ভব! মামা জানলে জ্যান্ত মেরে ফেলবে। একবার আপুর জন্য সম্পর্ক নষ্ট হয়েছে। সেই সম্পর্ক জোড়া লাগতে পাঁচ বছর লেগেছে। এখন আর কোনোভাবেই সম্পর্কটাকে নষ্ট করা যাবে না। আমি এসব পারব না।" সৈকত ভাই এত কথা কানে না নিয়ে কাছে এসে, আমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে খুব সাবধানে একটা চুমু খেয়ে বসল। বলল, "তুমি কি আমাকে পছন্দ করো না?"
অনেক সুন্দর
Read all reviews on the Boitoi app