

সেই বৈশাখে বিয়ে হলো অনিলার। তার স্বামী বয়সে তার চেয়ে তেরো বছরের বড়। বিয়ের পর স্বামীর আগের পক্ষের সন্তানের দেখভালের দায়িত্ব গিয়ে পড়ল অনিলার কাঁধে। অথচ অনিলা স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার, ডানা মেলে উড়ার। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে, স্ত্রী হিসেবে দায়িত্বভার, সন্তান পালনের বোঝা, সংসার জীবনে স্বামীর শাসন আর নিয়মনীতির জঞ্জালে আটকে কেমন হবে অনিলার সামনের দিনগুলো? আশ্বিনী ঝড়ে মাথার উপরের ছাদ হারানো এক দুর্বার কন্যাকে নিয়ে আমাদের এই গল্প—এই বৈশাখে।
"এতো চমৎকার একটা বই। আমি কয়েকবার পড়ে ফেললাম। ওয়াসিমের চরিত্রটা চমৎকার। একবার হোচট খেয়েও সে অনীলার মেধাকে মুল্য দিয়েছে,বিশ্বাস রেখেছে। ওয়াসিম এর মতো হাসব্যান্ড যদি সবাই পেতো!"
এতো চমৎকার একটা বই। আমি কয়েকবার পড়ে ফেললাম। ওয়াসিমের চরিত্রটা চমৎকার। একবার হোচট খেয়েও সে অনীলার মেধাকে মুল্য দিয়েছে,বিশ্বাস রেখেছে। ওয়াসিম এর মতো হাসব্যান্ড যদি সবাই পেতো!
Read all reviews on the Boitoi app
ভীষণ উইশলিস্টে ছিলো এই ইবুকটা লাস্ট মান্থ থেকে। অবশেষে নিয়ে নিলাম ইবুকটা। সামাজিক গল্প যে এতো দারুন ভাবে লিখা যায় তা মেহেরিমা আপুর লিখা না পরলে বুঝতামই না। কি আরাম আরাম, আদুরে টাইপ লিখে এই মেয়েটা। আমার পয়সা উসুল হয়ে একটা তৃপ্তির ঢেকুর তুললাম। ভালোবাসা নিবেন আপু।
১৭বছর বয়সী এক ভাগ্যবিড়ম্বিত কিশোরীর জীবনের সাদামাটা গল্প,,, কিন্তু লেখনির জাদুকরী ছোঁয়ায় যে গল্প টা এতো প্রাণবন্ত এবং জীবন্ত হয়ে ধরা দিবে তা এই বই টা না পড়লে জানতেও পারতাম না,,,,, ওয়াসিম সত্যিকার অর্থেই একজন অসাধারণ দায়িত্ববান এবং প্রেমিক পুরুষ ,,,সাথে সাথে কিশোরী থেকে পূর্ণ যৌবনা নিলা নামের মেয়েটি তার ভালবাসা, দায়িত্ববোধ এবং অপরিসীম মমতায় ওয়াসীম এবং তার পরিবার কে এক অদৃশ্য সূতোয় বেঁধে নিয়েছে,,,,পুরো গল্প টা পড়ে এক অজানা তৃপ্তিতে হৃদয় পরিপূর্ণ হয়ে উঠলো,,,, আপনার সর্বাঙ্গিন সফলতা কামনা করছি
অনেক ভালো লাগছে বইটা
সাধারণ হয়েও অসাধারণ একটা গল্প
এতো চমৎকার লেখনী!! অনেক বড় না গল্প টা কিন্তু কেমন সুখ সুখ অনুভূতি দিয়েছে। মনে হচ্ছে আল্লাহ্ এমন একটা সঙ্গী দিলে জীবনে আর কি চাই!!
এত চমৎকার আর মিষ্টি একটা গল্প। মনে হয়েছে আরো পড়তেই থাকি। অসম্ভব ভালো লেগেছে। এমন সভ্য, পরিণত আর সম্মানের ভালোবাসার গল্প ইদানীং পড়তেই পাওয়া যায় না। অনেকদিন পরে এমন দারুণ একটা গল্প পড়ে বেশ মুগ্ধ হয়েছি।
অসম্ভব ভালো লেগেছে গল্প টা
খুব খুব খুব সুন্দর ❤️❤️
অনুপ্রেরণা দায়ক একটা গল্প,, একজন মেয়ের সংগ্রাম করে জীবনে জিতে যাওয়ার গল্প।