

শান্ত গ্রাম আর নিস্তব্ধ রাত, এই দুইয়ের মধ্যেই জেগে থাকে এক সত্তা— “নিশাচর”। যে নিজে না ঘুমিয়ে মৃত্যুর নিঃশ্বাস ফেলে এলাকার প্রতিটা জীবন্ত মানুষের মনে। না, সে কোনো সাধারণ মানুষকে খুন করে না; বরং বেছে বেছে নির্দিষ্ট এক শ্রেণির মেয়েদেরই সে টার্গেট করে। দিন যত যায়, মৃত্যুর মিছিল ততটাই বড় হতে থাকে। পুরো এলাকাজুড়ে নেমে আসে অজানা এক আতঙ্কের ছায়া। সাধারণ মানুষ থেকে শুরু করে গোয়েন্দাদের পর্যন্ত ঘুম হারাম হয়ে যায় তার আতঙ্কে। কে এই নিশাচর? কী তার পরিচয়? কেনই বা সে বেছে বেছে একটা শ্রেণির মেয়েদের খুন করে বেড়ায়? শেষ পর্যন্ত কি গোয়েন্দারা ভেদ করতে পেরেছিল এই সিরিয়াল কিলারের রহস্য? এটি কেবল একটা বই নয়, একটা জীবন্ত রহস্য ও ভয়ের জগৎ। আপনি যতই এর ভেতরে প্রবেশ করবেন, রহস্য ততই আপনাকে টেনে নেবে তার গভীরে। তাহলে আর দেরি কেন? পড়ে নিন লোমহর্ষক এই সিরিয়াল কিলারের গল্পটি।
"পুরো গল্পটা পড়ে দেখছি।এককথায় অসাধারণ।গল্পের মোড় কোথায় যে কিভাবে ঘুরে যায় ওটা বুঝে উঠা মুশকিল।পুরো গল্পটায় রহস্য আর সাসপেন্সে ভরপুর।"
পুরো গল্পটা পড়ে দেখছি।এককথায় অসাধারণ।গল্পের মোড় কোথায় যে কিভাবে ঘুরে যায় ওটা বুঝে উঠা মুশকিল।পুরো গল্পটায় রহস্য আর সাসপেন্সে ভরপুর।
Read all reviews on the Boitoi app
এক কথায় সেরা একটা সাসপেন্স থ্রিলার বই। আপনি যদি সত্যিকার থ্রিলার লাভার হোন তাহলে আপনার জন্য আমি এই বইটি স্ট্রংলি সাজেস্ট করব। বইটি সম্পর্কে একটু বর্ণনা, প্রথম পৃষ্ঠা থেকেই বইটি আপনাকে তার মায়ায় টেনে নেবে, যতই আপনি এর ভেতরে যাবেন ততোই রহস্যে হারিয়ে যাবেন। ক্ষণে ক্ষণে মনে হবে এইতো রহস্য শেষ কিন্তু তখনই লেখক আপনাকে ভুল প্রমাণ করে ভাসিয়ে নেবে আরেক রহস্যে। একের পর এক রহস্যের পেছনে ঘুরতে ঘুরতে মনে হবে আপনি নিজেই এক গোয়েন্দার ভূমিকায় আছেন। সবশেষে বলবো, আমি একটা বই পড়িনি মনে হয়েছে একটা সাসপেন্স থ্রিলার, সিরিয়াল কিলারের মুভি দেখলাম। যদি থ্রিলার লাভার হোন তাহলে আর দেরি কেন? বসে যান নিশাচর পড়ার জন্য।