

গোধূলির সোনালি আলো মিশে যায় রাতের অন্ধকারে। অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে এক ক্লান্ত, অবসন্ন মন তার সকল লুকোনো গল্প ব্যক্ত করে কাগজের ভাঁজে। “My Dear Golden Hour”—একজন অতি সাধারণ তরুণীর দিনলিপি, যেখানে উঠে এসেছে জীবনের টানাপোড়ন, মনের আলোছায়া, স্বপ্ন আর বাস্তবতার যুদ্ধ, নিজেকে হারিয়ে আবারও ফিরে পাওয়ার গল্প। যুদ্ধ হয়তো থেমে থাকে না, তবুও জরাজীর্ণ হৃদয় আশার আলো বুকে নিয়ে হেঁটে চলে এক বিনিদ্র পথে।