

“যে প্রেমে নিয়তিও তুচ্ছ হয়ে যায়…” ভেনাসের মায়াবী আকাশে যখন কোনো এক নামহীন ঝড়ের পূর্বাভাস, ঠিক তখনই এক বিধাতা-প্রদত্ত বন্ধনে আবদ্ধ হয় দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর প্রাণ। ভেনাসের আকাশ যার প্রতাপে প্রকম্পিত, সেই ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিনের রক্ত বইছে তাঁরই ছেলে জ্যাফিয়নের ধমনিতে। জ্যাসপারের মতোই অদম্য জেদ আর আভিজাত্য নিয়ে গড়ে ওঠা জ্যাফিয়ন যেন এক জীবন্ত অগ্নিশিখা। কিন্তু সেই আগুনের উত্তাপ জল হয়ে মিশে যায়, যখন সামনে এসে দাঁড়ায় তাঁর ‘ব্লু বার্ড’—স্নিগ্ধা লিউ ইয়ান। পনেরো বছর আগে ভেনাসের দেবতা আভ্রাহারের এক অমোঘ বাণী তছনছ করে দিয়েছিল দুটি হৃদয়। বাবা লিউ ঝানের নির্মমতায় নিজের ড্রাগন সত্তা হারিয়ে পৃথিবীর বুকে এক সাধারণ মানবী হয়ে বেঁচে ছিল লিউ ইয়ান। কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে আসে লন্ডনের ‘কসমিক অ্যাপেক্স’ ল্যাবে, যেখানে তাঁর সুপারভাইজার নিষ্ঠুর বিজ্ঞানী ডক্টর জুলিয়ান—যিনি আসলে ইয়ানের শৈশবের সেই জ্যাফিয়ন। ছদ্মনামের আড়ালে থাকা ইয়ানের ওপর জুলিয়ান প্রথমে অমানুষিক অত্যাচার চালালেও, সত্য প্রকাশের পর সেই ঘৃণা রূপ নেয় এক আদিম অধিকারবোধে। লিউ ঝানের রক্তচক্ষু আর পৃথিবীর সমস্ত বাধা ডিঙিয়ে জ্যাফিয়ন তাঁর ‘ব্লু বার্ড’-কে ছিনিয়ে নিয়ে ফিরে যায় ভেনাসে। আর এক চরম আত্মত্যাগের সাক্ষী হয় মহাবিশ্ব—নিজের কয়েক হাজার বছরের অমরত্ব বিসর্জন দিয়ে জ্যাফিয়ন ইয়ানকে ফিরিয়ে দেয় তাঁর হারিয়ে যাওয়া ড্রাগন সত্তা। “এক জোড়া আকাশী চোখের হাসির জন্য কয়েক জনমের অমরত্ব ত্যাগের উপাখ্যান!”

"অনেক অনেক সুন্দর একটা গল্প। অনেক ভালো লেগেছে পড়তে 🥰🥰।ফেসবুকে আযদাহা পড়ার পরে এই গল্পটাই চাইছিলাম। তারপর এত সুন্দর করে জ্যাফিয়ন আর তার ব্লু ব বার্ড অর্থাৎ ইয়ানের ভালবাসার গল্প ফুটায় তুলছেন 😍😍অনেক সুন্দর হইছে 😘😘😘"
অনেক অনেক সুন্দর একটা গল্প। অনেক ভালো লেগেছে পড়তে 🥰🥰।ফেসবুকে আযদাহা পড়ার পরে এই গল্পটাই চাইছিলাম। তারপর এত সুন্দর করে জ্যাফিয়ন আর তার ব্লু ব বার্ড অর্থাৎ ইয়ানের ভালবাসার গল্প ফুটায় তুলছেন 😍😍অনেক সুন্দর হইছে 😘😘😘
Read all reviews on the Boitoi app
সাবিলা আপুর গল্প মানেই দুদার্ন্ত রোমান্টিসিজম। "আযদাহা"পড়ার পর এই ইবুক এর জন্য অপেক্ষায় ছিলাম।ই বুক গিফট পেয়েছিলাম আপুর থেকেই কিন্তুু আজকে পড়ে শেষ করলাম।সবার শেষে হয়তো রিভিউ দিচ্ছি। সাবিলা আপুর লিখা গল্পের আমার একজন প্রিয় ক্যারেক্টার হলো জ্যাসপার অরিজিন।তারই ছেলেকে নিয়ে লিখা ই বুকটি আমার কাছে ভালো লেগেছে।যেখানে বর্ণনা করা হয়েছে এক অপ্রতিরোধ লাভ স্টোরি।ভালোবাসা কে পাওয়ার জেদ আপুর লিখা প্রত্যেকটা মেল লিড এর মধ্যেই দেখা যায়।আবার নিজেকে বিলীন করে বা নিজের অহংকারী সত্ত্বাকে নিজের ভালোবাসার দিয়ে ও তাকে আগলে রাখার তীব্র আকাংক্ষা দেখা যায়।জ্যাসপার যেমন আমার প্রিয় ক্যারেক্টার জ্যাফিয়ন তার মধ্যে একজন।তার স্টোরি খুবই সুন্দর করে সাজিয়ে আমাদের উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানি না কি লিখেছি।তবে যতটুকু পেরেছি নিজের অনুভূতি টুকু শেয়ার করলাম।ভুলক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
গল্পটা সুন্দর হইসে কিন্তু জ্যাসপার তো জ্যাসপারই ওর মতো কেউ হইতে পারবোনা😊
ভিষণ সুন্দর
সাবিলা আপুর লিখা নিয়ে যতো বলবো ততই কম হবে। আর এই বইটা এক কথায় অসাধারণ হইছে।আযদাহা গল্পটা আমাদের সবার অনেক প্রিয় ও জ্যাসপার ফিওনার ভালোবাসা আমাদের সবার মনে গেঁথে আছে। জ্যাসপার এর ছেলে জ্যাফিয়ন বাবর মতোই হইছে, গল্পের শুরুতে জ্যাফিয়ন ইয়ানকে অনেক কষ্ট দিয়েছে যা অনেক খারাপ লেগেছে।জদিও জ্যাফিয়ন না যেনে ইয়ানকে অত্যাচার করেছে।তবে জ্যাফিয়নের ভালোবাসা ও কম না ইয়ানের প্রতি,, সেই লেবেল এর রোমান্টিক জ্যাফিয়ন। সব থেকে মজার বিষয় হলো বাপ ছেলের ভালোবাসার লরাই টা ,, কি রোমান্টিক বাপ ছেলে। দেখা জাক কি হয় অনেক দিন পর প্রিয় জ্যাসপার কে পরে খুব ভালো লেগেছে। জ্যাফিয়ন ও কোনো দিক থেকে কম না। এক কথায় গল্পটা অনেক ভালো লেগেছে।
এই গল্পটি সম্পর্কে যতই লিখবো ততই কম হয়ে যাবে। জ্যাসপার ব্যাক্তিগত ভাবে আমার কতটা পছন্দ এবং তাকে নিয়ে আমার কতটা উন্মাদনা তা শুধু আমার বন্ধুরাই বলতে পারবে এবং বরাবরই সাবিলা আপুর লেখনি আমার খুবই পছন্দের। এবারো এই ই-বুক টা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম।তাই বের হওয়ার সাথে সাথে কিনে ফেলেছিলাম কিন্তুু ব্যাস্ততার কারণে পড়া হয়নি তবে আজ পুরো দিন বসে বসে এইটা শেষ করলাম।মানে আমার মনে হচ্ছে আমার অপেক্ষা সার্থক হয়েছে। যতটা টাইম এটা পরছিলাম আমার মুখে একটা হাসি লেগেই ছিলো।আর জ্যাফিয়ন কে নিয়ে কী বা বলবো ছেলে আমার বাপের থেকেও অতিরিক্ত রোমান্টিক হয়েছে। সত্যি বলতে জ্যাফিয়ন এর ভালোবাসা দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি সত্যি জ্যাফিয়ন যেনো ওর বাবারিই প্রতিচ্ছবি। আর শেষে বাপ-ছেলে দুই জনের খুনসুটি আর ওদের ফ্যামিলির যে সুন্দর টাইম টা ছিল তা দেখে আমি অনেক অবাক হয়েছি সাথে অনেক খুশিও হয়েছি। সব মিলিয়ে গল্পটা আমার খুবই ভালো লাগেছে☺️🎀👀
এক বসায় শেষ করলাম।অসাধারণ হয়েছে🙃💕
জ্যাসফিয়ন-ইয়ানের লাভস্টোরিটা জোস ছিলো।গল্পটা পড়ে খুব ভালো লেগেছে।🖤💙
অসাধারণ হয়েছে গল্পটা আপু🥰🥰