

‘ঝরাফুল’ বখতিয়ার উদ্দিনের চতুর্থ উপন্যাস। ‘হারিয়ে যাওয়া ভালোবাসা’, ‘পরিণতি’ ও ‘সতী ময়না’ উপন্যাসের পর এই বইয়ে লেখক বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের জীবনচিত্র তুলে ধরেছেন। গল্পের কেন্দ্রে রয়েছে জামাল আর মালার সাধারণ সংসার জীবন। পারিবারিক টানাপোড়েন আর কলহের মধ্য দিয়ে একটি কঠিন ও বাস্তব জীবন এখানে চিত্রিত হয়েছে। জামালের পিতা মতলব মিয়ার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আর লবণ চাষিরা কীভাবে জীবনযাপন করে লবণ উৎপাদন করেন, তার নিপুণ বর্ণনা লেখক এই উপন্যাসে দিয়েছেন। মতলব মিয়া, জামাল ও মালার পাশাপাশি সেতারা, রাসেল, শেফালী, আক্কাস আর সাগর মিয়ার চরিত্রের মধ্য দিয়ে গল্পটি এক চমৎকার রূপ পেয়েছে। আশা করি, উপকূলীয় জীবন সংগ্রামের এই আখ্যানটি পাঠকদের ভালো লাগবে।
ধন্যবাদ
Read all reviews on the Boitoi app