

বাংলা সাহিত্যে মো. নাজমুল হাসান তুলে এনেছেন মানবমনের সূক্ষ্ম অনুভূতি, প্রেমের বেদনাভরা রূপ এবং সমাজের নির্মম বাস্তবতার এক অনন্য প্রতিচ্ছবি। তাঁর লেখা ‘বিমূর্ত দিনরাত’ উপন্যাসটি শুধু একটি প্রেমকাহিনি নয়; বরং এটি সমকালীন সমাজের হিংসা-বিদ্বেষ, অন্তর্দ্বন্দ্ব, ধর্মীয় কুসংস্কার, সামাজিক সংকীর্ণতা এবং শ্রেণিভেদে বিভক্ত গ্রামীণ জীবনের এক জীবন্ত আখ্যান।