
‘চন্দ্রা’ একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে রচিত এক পরিমার্জিত উপন্যাস। এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে উপন্যাসের শুরু, আর সেখান থেকেই কাহিনি ক্রমে সামনের দিকে এগিয়ে গেছে। এমন একটি মেয়ে—যার এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, তবুও যার হৃদয় ছিল ভালোবাসায় ভরপুর। কিন্তু সেই ভালোবাসার বিনিময়ে সে কেবল উপহার পেল বিশ্বাসঘাতকতা, মানুষের চরম নিষ্ঠুরতা, ষড়যন্ত্র আর মৃত্যু। যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসত, শেষ পর্যন্ত তারই হাতে মুছে গেল তার জীবনের অস্তিত্ব। কিন্তু এখানেই কি সব শেষ? না, গল্পটি এখানে থামেনি...