

মানুষ হিসেবে আপনার সাফল্য আর ব্যর্থতা মোটা দাগে একটাই ব্যাপারের ওপর নির্ভর করে। আর সেটা হচ্ছে আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা। একটু ভেবে দেখুন, আপনি যে এই লেখার ৩ নম্বর লাইনে চলে এসেছেন, এর কারণ আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি এই লেখাটা পড়বেন। এরপর যদি না পড়েন, সেটাও আপনারই ডিসিশন: “ধুর, আর পড়ব না, স্ক্রল করে নেমে যাব।” একটা মানুষ সারা জীবনে কয়েক কোটি ডিসিশন নেয়। কিন্তু তাঁর সবচেয়ে জরুরি ডিসিশন হচ্ছে তাঁর স্পাউস বা সঙ্গী নির্বাচন করার ডিসিশন। এই একটা ডিসিশন আপনার পুরো জীবন যতটা বদলে দেয়, ততটা আর কোনো ডিসিশনই বদলাতে পারে না। কেমন হওয়া উচিত আপনার সেই সঙ্গী? কী কী গুণ থাকা উচিত তাঁর? আপনার কী কী অভ্যাসে বদল আনা উচিত? কী কী ব্যাপারে আপনি নিজে প্রস্তুত? আপনার অপেক্ষায় আপনার প্রিয়তমেষু। কিন্তু আপনি নিজে রেডি তো? নিজেকে রেডি করুন, কোনো কিছুই নিজে নিজে ঠিক হয়ে যায় না। আপনাকে ইফোর্ট দিতে হবে। প্রতিদিন কিছু সময় এই তিনটি বই পড়ুন। ভাবুন, চিন্তা করুন। এরপর অ্যাপ্লাই করুন। আপনার প্রিয়জনের সঙ্গে কথা বলুন। হয়তো আপনি রোজ নামাজ পড়ছেন না। ইসলামিক লাইফস্টাইলও লিড করছেন না। কিন্তু চমৎকার ব্যাপার হচ্ছে, ইসলাম কিন্তু আপনার থেকে দূরে সরে যায়নি। ধর্ম হিসেবে ইসলাম এত অল্প সময়ে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটা বড় কারণ ছিল রিয়েল লাইফ সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে ইসলামের লজিক্যাল অ্যাপ্রোচ। তা আপনি যদি রেগুলার প্র্যাকটিসিং মুসলিম নাও হয়ে থাকেন, সেই অ্যাপ্রোচে একবার চেষ্টা করে দেখতে তো দোষ নেই, তাই না? আর সেই অ্যাপ্রোচ নিয়েই আপনার লাইফের লেজিট সমস্যাগুলো অ্যাড্রেস করতে বাংলা ভাষার সবচেয়ে বড় ই-বুক প্ল্যাটফর্ম বইটই নিয়ে এসেছে ‘ইসলামিক বুক বান্ডেল’। এই বইগুলো আমল, ইবাদত বা দুআ সম্পর্কিত নয়, বরং আপনার রিয়েল লাইফ সমস্যার সমাধানে ইসলামিক অ্যাপ্রোচ নিয়ে। আর ভালো কথা, সকল ইসলামিক ই-বুক বান্ডেলে ২৫% ছাড় চলছে কিন্তু। এমনিতেই হার্ড কপির এই একই বইয়ের চেয়ে ই-বুকের দাম অসম্ভব রকমের কম, এর ওপর ২৫% ছাড়! মনে রাখবেন: ইসলাম, সবার জন্যই।