

সে কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা; হওয়ার কথা সবচেয়ে বড় প্রেরণা। হওয়ার কথা আপনার খড়খড়ে, শুকনো জীবনে এক পশলা শান্তির বৃষ্টি। হওয়ার কথা আপনার লক্ষ প্রয়োজনের ফাঁকে সবচেয়ে প্রিয়জন। কিন্তু আপনার প্রিয়জন এখনো কি আপনার প্রিয়? আমাদের জীবন এখন অনেক জটিল। চারদিকে প্রচুর অপশন, প্রচুর ডিস্ট্র্যাকশন। এসবের মাঝে আপনার প্রিয়জন আপনার প্রয়োজন হারাচ্ছে না তো? অথবা আপনি কি আস্তে আস্তে আপনার প্রিয়জনের প্রয়োজন হারাচ্ছেন? একটা সম্পর্ক অনেক সময়ই পথ হারায় কারও ভুলে নয়, বরং যত্নের অভাবে। প্রতিদিন একটু একটু করে সেই যত্নের গাছে পানি দিতে মনে করিয়ে দেওয়ার জন্যই বইটই-এর এই প্রচেষ্টা। নিজের মনের অশান্তিগুলোর উপশম আপনাকেই করতে হবে। কোনো কিছুই নিজে নিজে ঠিক হয়ে যায় না। আপনাকে প্রচেষ্টা দিতে হবে। প্রতিদিন কিছু সময় এই তিনটি বই পড়ুন। ভাবুন, চিন্তা করুন। এরপর প্রয়োগ করুন। আপনার প্রিয়জনের সঙ্গে কথা বলুন। সম্পর্কের রিস্টার্ট বাটনে আরেকবার চাপ দিন। হয়তো আপনি নিয়মিত নামাজ পড়েন না। ইসলামিক লাইফস্টাইলও লিড করছেন না। কিন্তু চমৎকার ব্যাপার হলো, ইসলাম কিন্তু আপনার থেকে দূরে সরে যায়নি। ধর্ম হিসেবে ইসলাম এত অল্প সময়ে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটি বড় কারণ ছিল বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ইসলামের যৌক্তিক দৃষ্টিভঙ্গি। আপনি যদি নিয়মিত অনুশীলনকারী মুসলিম নাও হয়ে থাকেন, সেই দৃষ্টিভঙ্গিতে একবার চেষ্টা করে দেখতে তো দোষ নেই, তাই না? আর সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আপনার জীবনের বাস্তব সমস্যাগুলোকে সামনে এনে বাংলা ভাষার সবচেয়ে বড় ই-বুক প্ল্যাটফর্ম বইটই নিয়ে এসেছে ‘ইসলামিক বুক বান্ডেল’। এই বইগুলো আমল, ইবাদত বা দুআ সম্পর্কিত নয়; বরং আপনার বাস্তব জীবনের সমস্যার সমাধানে ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। আর ভালো খবর—সকল ইসলামিক ই-বুক বান্ডেলে ২৫% ছাড় চলছে। এমনিতেই হার্ড কপির তুলনায় ই-বুকের দাম অনেক কম, তার ওপর আবার ২৫% ছাড়! মনে রাখবেন: ইসলাম সবার জন্যই।