

'নিজের প্রাক্তন স্ত্রীর সাথে ঘুরেছেন শুনলে আপনার বর্তমান স্ত্রী রাগ করবে না?' 'সে তো দেশে আসেনি?' 'আপনি বলবেন না?' 'না, সব কথা বলা কি জরুরি?' খুশি ঠোঁট হালকা বাঁকিয়ে হেসে বলল, 'জীবন ভাইয়া, আপনি যে সম্পর্কেই থাকেন না কেন অন্ততপক্ষে সে সম্পর্কে একটু লয়্যাল থাকার চেষ্টা করবেন। তাহলে আর বারবার সংসার পাল্টাতে হবে না।' জীবন অন্য দিকে তাকিয়ে বলল, 'সব মেয়েরা তোর মতো ম্যাচিওর নয়। হলে হয়তো ছেলেরা এত বিপদে পড়ত না।' খুশি তাচ্ছিল্য হেসে বলল, 'এতো ম্যাচিওর হয়েও বা কী লাভ হয়েছিল? সেই তো দিন শেষে ডিভোর্সি তকমা লাগিয়ে ঘুরছি।' 'সেখানে তোর কোনো দোষ ছিল না। আমাদের দুজনার সংসার আমার মা মানে তোর শাশুড়ি ভেঙেছিল।' আমাদের দেশের মেয়েদের মধ্যে বিয়ের আগে এবং পরে চরম একটা ভীতি কাজ করে—শাশুড়িভীতি। বহু যুগ ধরে শাশুড়িরা নিজের একটা অদ্ভুত নেতিবাচক প্রতিচ্ছবি তৈরি করেছেন। আসলেই কি শাশুড়িরা নেতিবাচক নাকি শাশুড়িরা তাদের পুত্রবধূর জীবনে আশীর্বাদ স্বরূপ! মেয়েদের এই শাশুড়িভীতির ভিত্তিতেই লেখা হয়েছে "শাশুড়িনামা" উপন্যাস। এখানে সব রকমের শাশুড়ি পাবেন। কেউ পুত্রবধূর জীবনকে স্বর্গসুখে ভরিয়ে দিয়েছে তো কেউ নরক করে দিয়েছে তাদের জীবন। তেমনি আজকের পুত্রবধূই আগামীর শাশুড়ি। দুজনার সম্পর্ক একে অপরের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে।
আমি আরও অন্যরকম কিছু আশা করেছিলাম। এক কথায় মন ভরেনি। তবে খারাপ ও হয়নি।
Read all reviews on the Boitoi app