

জুইকে দেখে শেহজাদের মেজাজ বিগড়ে যায়। সে হাতের চাপাতিখানা সাবরিনাকে দিয়ে এগিয়ে যায় জুইয়ের দিকে। জুই ভয়ে পিছিয়ে যায়, “আ-আমি কিছু দেখিনি, বিশ্বাস করুন। কাউকে কিছু বলব না, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না।” শেহজাদ জুইয়ের এসব কথা শুনে বিরক্ত হয়ে জুইকে পাঁজাকোলে তুলে নিজের রুমে নিয়ে আসে। জুই ভীষণ ছোটাছুটি করছিল। শেহজাদ জোরে জুইকে বিছানায় ফেলে। আগে থেকেই কোমরে ব্যথা ছিল তার। উঁচু থেকে ফেলায় আরও বেশি ব্যথা পেল সে। শেহজাদ হুঙ্কার ছেড়ে বলে উঠল, “চুপ, একদম চুপ। আমাকে রাগাস না, মেয়ে। তোকে জ্বালিয়ে দেব আমি রেগে গেলে।” জুই কান্না করতে করতে বলে, “আ-আপনি এগুলো কী করেছেন আমার সাথে? আমি থাকব না এখানে। আব্বাকে বলে দেব আপনার কথা সব। আমি থাকব না, থাকব না।” সকাল সকাল ইনায়া বেগমের কাণ্ড, তার উপর একজনকে রীতিমতো খুন করে এসেছে শেহজাদ—আর এখন জুইয়ের কাণ্ড; উভয় মিলে শেহজাদ ভীষণ ক্রোধান্বিত হয়ে যায়। জুইয়ের দুই হাত ধরে দাঁত কিঁড়মিঁড় করে বলে, “তুমি কোথাও যেতে পারবে না। এখানেই তোমাকে থাকতে হবে সারা জীবনের জন্য। একমাত্র মৃত্যু ছাড়া তুমি এখান থেকে বের হতে পারবে না। বুঝেছিস তুই?”
অনেক অনেক সুন্দর গল্প 🥰🥰🥰অনেক ভালো লাগছে 🥰🥰
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেক সুন্দর আর প্লটটাও খুবই ভালো তবে হাত লেখাটা মনে হয় কাঁচা হাতের কিছু জায়গায় বানান ভুল দেখেছি আর গল্পের মর্জিতাটা আরেকটু সুন্দর হলে ভালো হতো এন্ডিং ডাটাও চাইলে আরো ভালো করতে পারতো তবে যাই হোক সুন্দর হয়েছে।
গল্পটা সুন্দর হইছে।
asolei golpo ta onk sndr chilo apu.🥹❤️ apnake Dhonnobad eto smdr ekta golpo porar sujug kore dewyar jonno💗💗
অনেক ধন্যবাদ আপু এই বই টা অনেক সুন্দর হয়েছে।
অসাধারণ হয়েছে এই গল্পটাও আমি প্রায় সব গল্প পড়ছি তোমার আপু। এই গল্প টাও সুন্দর।