

শঙ্খ প্রায় চিৎকার করে বলে উঠেছিল, “হবু বউয়ের বান্ধবীকে বিয়ে করেছেন। লজ্জা নাই আপনার? আবার মুখ তুলে বাসর করতে চলে এলেন?” শুনে প্রায় পাথর হয়ে গিয়েছিল তিমির। তার ফরসা, বিরান মুখে অপমানের আঁধার জমেছিল, তবুও চোখ তুলে শঙ্খকে কিচ্ছু বলেনি। এদিকে মেয়েটা অপমান করেই বালিশে মুখ গুঁজেছিল। শরীর কাঁপিয়ে কাঁপিয়ে কেঁদে শুধু নিজের বাপের নিন্দে-মন্দ করছিল—এমতাবস্থায় তিমির কী আর বলবে? কী-ই বা করবে? অনাকাঙ্ক্ষিত বিয়েকে মস্ত বড়ো অন্যায় ভেবে চুপচাপ দাঁড়িয়ে ছিল। এরপর… এরপর কোথা থেকে খুঁজে একটা চাদর, বিছানা থেকে বালিশ নিয়ে এসে ঘরের মেঝেতে শীতলপাটি বিছিয়েছিল।
"খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর ভিন্ন আঙ্গিকে লেখা পড়লাম।অন্যরকম ভালো লেগেছে। ৯০দশকের একটি ছোঁয়া পেলাম। লেখিকা কে অনেক ধন্যবাদ। গল্প টি আরেকটু বড় হলে আরও ভালো লাগতো।❤️"
Chotto sundor golpo
Read all reviews on the Boitoi app
একদম নস্টালজিক হয়ে গেলাম! জেন-জির মোড়কে এক টুকরো পুরনো বাংলা সাহিত্যের স্বাদ পেলাম - বহুদিন পর!
খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর ভিন্ন আঙ্গিকে লেখা পড়লাম।অন্যরকম ভালো লেগেছে। ৯০দশকের একটি ছোঁয়া পেলাম। লেখিকা কে অনেক ধন্যবাদ। গল্প টি আরেকটু বড় হলে আরও ভালো লাগতো।❤️
অসাধারন লেখা। এই গল্প পড়ার পর আমার জাকিয়া সুলতানা ঝুমুর এর লেখা কাঞ্চাসোনা গলপের কথা মনে হলো । দারুন লিখেছেন ।
খুব সুন্দর,পরিচ্ছন্ন আর মন ছুঁয়ে যাওয়া একটা গল্প। ৯৭ সালের প্রেক্ষাপটে আবর্তিত, যখন আমি খুব ছোট স্কুলে যাওয়া এক মেয়ে ছিলাম। এটা পড়ে আমি ছোটবেলায় ফিরে গিয়েছিলাম যে ঐ সময় ভালোবাসাগুলো এমন ছিল! কেমন যেন হৃদয়ের ভিতরটাকে ছুয়ে যাওয়া!! আমি সত্যিই অভিভূত কারণ আমি যখন সমরেশ,সত্যজিৎ, সুনীল কিংবা শীর্ষেন্দুদের পড়া শুরু করেছি তখন ২০০২/২০০৩ সাল আর আমিও সঙ্খমালার মত গল্প/ উপন্যাস পড়েই তখনকার ভালোবাসা গুলো বুঝতে শিখেছি। লেখককে অনেক ধন্যবাদ এমন হৃদয় ছোয়া গল্পের জন্য❤️❤️❤️❤️
অসম্ভব সুন্দর হয়েছে ❤️❤️