
“মতিমিয়া তাড়াতাড়ি কাজ শেষ করন লাগবো, ফজর বাদ লাশ আসবো নৌকায়। বেলা বাড়নের আগেই দাফন কার্য শেষ করন লাগবো, গেরামে অপঘাতের মৃতের লাশ নিয়্যা খুব ঝামেলা হইবো, এগুলান হইতে বাঁচতেই গোপনে কাজ সারতে হইবো। নাও মতিমিয়া কাজ শেষ কর।” এই বলেই তিনি চলে যেতে থাকেন। মতির হাত থেকে কোদাল পড়ে গেল, তার হাতে যেন কোদাল তোলার আর কোন শক্তিই পাচ্ছে না। তার দেখা স্বপ্নটা আজ সত্যে পরিণত হচ্ছে ...