

কিছু বুঝে ওঠার আগেই মাইশা নিজেকে আবিষ্কার করল এমন একটা জায়গায় যার চারিদিকে, উপরে, নিচে শুধু রুপালি আলোর ঝলকানি ছাড়া আর কিছুই নেই। আতঙ্কে মাইশার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখনই ওর আশেপাশের কোথাও থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল। – ভয় পেও না মাইশা। আমাদের জগতে তোমাকে স্বাগতম।
""গ্যালাক্সি গেটওয়ে" তুনা ফেরদৌসী আপুর লেখা চমৎকার একটা সায়েন্স ফিকশন ইবুক। চমৎকার তিনটা ছোট গল্প আছে এই সায়েন্স ফিকশনে। ১. দি সিলভারিয়ানস: - ছোট্ট একটা সায়েন্স ফিকশন, কিন্তু দারুণ! সত্যি কি এলিয়েন আছে? ২. দি রেড টানেল: - গল্পটা সুন্দর। ভালো লেগেছে। আরেকটু সময় নিয়ে, গুছিয়ে লিখলে দারুণ একটা সায়েন্স ফিকশন হতে পারে। ৩. আসলেই কী তারা ভূত? - নামে ভৌতিক মনে হলেও গল্পটা আসলে কিছু দুর্ভাগা মানুষের, যারা কিনা অজানা কারণে এক বিশেষ জায়গায় আটকা পড়ে! কেন তারা আটকে পড়ে আর শেষ পর্যন্ত তাদের কি হয়? গল্পের শেষে কি মিলবে তার সমাধান?"
"গ্যালাক্সি গেটওয়ে" তুনা ফেরদৌসী আপুর লেখা চমৎকার একটা সায়েন্স ফিকশন ইবুক। চমৎকার তিনটা ছোট গল্প আছে এই সায়েন্স ফিকশনে। ১. দি সিলভারিয়ানস: - ছোট্ট একটা সায়েন্স ফিকশন, কিন্তু দারুণ! সত্যি কি এলিয়েন আছে? ২. দি রেড টানেল: - গল্পটা সুন্দর। ভালো লেগেছে। আরেকটু সময় নিয়ে, গুছিয়ে লিখলে দারুণ একটা সায়েন্স ফিকশন হতে পারে। ৩. আসলেই কী তারা ভূত? - নামে ভৌতিক মনে হলেও গল্পটা আসলে কিছু দুর্ভাগা মানুষের, যারা কিনা অজানা কারণে এক বিশেষ জায়গায় আটকা পড়ে! কেন তারা আটকে পড়ে আর শেষ পর্যন্ত তাদের কি হয়? গল্পের শেষে কি মিলবে তার সমাধান?
Read all reviews on the Boitoi app
সায়েন্স ফিকশন খুব একটা পড়া হয় না আমার। তবুও তুনা আপুর লেখা দেখে এই ইবুক পড়ার ইচ্ছা জাগে।খুব অল্প সময়ে গল্পগুলো পড়ে শেষ করেছি। অসাধারণ বলব না,তবে সাধারণ হলেও গল্পগুলো পড়ে ভালো লেগেছে আমার কাছে।