

ভোরবেলা প্রেমিকা 'ইশু'র দেওয়া ছ্যাঁকার জ্বালা জুড়াতে শার্ট গায়ে দিয়ে হাঁটতে বেরিয়েছিল যুবক শিপ্ত। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস! ফেসবুকে বিরহী পোস্ট দিতে গিয়ে পা রাখল রাস্তার ধারে পড়ে থাকা এক 'হলুদ সম্পদে'। সেই আপদ থেকে মুক্তি পেতে করতোয়া নদীর তীরে গিয়ে খুঁজে পেল এক পুরনো প্রদীপ। প্রদীপ ঘষতেই উদয় হলো এক মহাবিপদ! বীর বিক্রম দৈত্য নয়, বরং বাংলাদেশের মশার কামড়ে অতিষ্ঠ এক কুৎসিত জ্বিন।