

কৃষ্ণচূড়ার বনসাই—একটি জীবন্ত ভাস্কর্য। প্রকৃতি, ভালোবাসা ও ধৈর্যের প্রতীক। বিশাল মহিরুহের সংক্ষিপ্ত সংস্করণ এই কৃষ্ণচূড়া বনসাই। ডালপালা ছেঁটে, বিশেষ যত্নের মাধ্যমে গ্রীষ্মের লাল ফুলের সৌন্দর্য ঘরে নিয়ে আসে—অনেকটা নববধূর মতো; যার জ্ঞান, বুদ্ধি, স্বভাব, প্রকৃতি—সবই কৃষ্ণচূড়ার মতো, কেবল রূপটাই ক্ষুদ্রাকৃতি বনসাইয়ের। যেমনটা সংসার জীবনে নারী-পুরুষের ক্ষেত্রে দেখা যায়। বিশাল মহিরুহের মতো পুরুষেরই সংক্ষিপ্ত সংস্করণ নারী—যে জ্ঞান, বুদ্ধি ও যোগ্যতায় পুরুষের মতোই, কেবল তার অবস্থান একটি সুদৃশ্য টবে। যাকে পরিচর্যা আর যত্ন দিয়ে ফোটাতে হয়, তবেই সে উপকারী। ‘কৃষ্ণচূড়ার বনসাই’-এর দুটি জুটি নিজেদের স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল—যেমনটি সাকীরেজা ও নুরিয়া হায়দার, তেমনই জাওয়াদ ও তেহজিব। দুই দলই পরস্পরকে কৃষ্ণচূড়া মেনে নিজেরা বনসাই হতে প্রস্তুত। মানসিক টানাপোড়েনের বিচিত্র চিত্রণের সাথে দুটি পৃথক গল্প—জানতে হলে পড়ুন।
প্রথম গল্পটা আরো বিস্তারিত হলে ভালো হতো। দ্বিতীয়টা হয়তো ফেসবুকে আগেই পড়েছি।
Read all reviews on the Boitoi app
মাশাআল্লাহ ভালো লাগলো পড়ে। সার্থক ছোট গল্প, দুটি ছোট গল্প নিয়ে সাজানো কৃষ্ণচূড়ার বনসাই ইবুকটি।
সত্যি বলতে গল্পগুলো পড়ে আমার মন ভরে নাই।এত ছোট কেন??অনুরোধ ইবুক গল্পগুলো যেন বড়ো বড়ো হয়।যদিও মন ভরে নাই তবুও সুন্দর ছিল।