

বাবা, ও বাবা! কেন এমনটা করেছিলে আমার সাথে? কেন বাবা? কেন? আজ সুখী হওয়ার পরিবর্তে কেন এই নরক যন্ত্রণায় পুড়তে হচ্ছে আমাকে? যে মানুষটা তার সমস্ত হৃদয় উজাড় করে আমাকে ভালোবাসতো, আগলে রাখতো, কেন তার সাথে আমাকে সুখী হতে দিলে না? কেন বাবা? প্রতিটি বাবা তো মেয়ের সুখ চায়, শান্তি চায়। তুমি কেন চাইলে না? কেন বুঝতে চাইলে না কীসে আমি সুখি হবো, কীসে আমি শান্তি পাবো?