

“নিমরাহ, আমার তোমার সাথে সারাক্ষণ সময় কাটাতে ইচ্ছে করে। তোমাকে পাশে বসিয়ে সারাক্ষণ দেখতে ইচ্ছে করে। তোমাকে রাগিয়ে মজা নিতে ইচ্ছে করে। রিসার্চ করে জেনেছি, আমি ‘নিমরাহ ভাইরাসে’ আক্রান্ত। এটি একটি বায়ুবাহিত, হৃদয়বাহিত মহামারী। এখন অবজারভেশন হলো—কনস্ট্যান্ট প্রক্সিমিটি সিনড্রোম। রোগীকে সারাক্ষণ নিমরাহ নামক অ্যান্টিবডির পাশে বসিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, অকিউলার ফিক্সেশন দরকার। কারণ একটু আড়াল হলেই নাকি আমার হার্টবিট অস্বাভাবিক হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি আছে। তাই নিমরাহ নামক অ্যান্টিবডির দিকে একনাগাড়ে তাকিয়ে থাকতে হবে। চোখের মণি এদিক-ওদিক করা নিষেধ। মাইল্ড ইরিটেশন থেরাপিও দরকার। মানে হলো, মাঝেমধ্যে নিমরাহ হককে নাকি হালকা রাগিয়ে দিয়ে রিঅ্যাকশন দেখতে হবে। এতে রক্ত সঞ্চালনও ভালো থাকবে। আরও জেনেছি, এই রোগের কোনো কুইনাইন নেই। ঘরের ডাক্তারও একই কথা বলেছেন। বলেছেন, এই অদ্ভুত ভাইরাসের নামই সম্ভবত ভালোবাসা। আরও বলেছেন, ‘ডক্টর শোয়েব মাহমুদ, আপনার এই মহামারী দীর্ঘজীবী হোক।’ এখন উপায়?”
Sundor hoyece ❤️ oder career ar valobasha r muhurtogulo onek nice hoyece ❤️
Read all reviews on the Boitoi app
সত্যি বলতে যতটা আগ্রহ নিয়ে কিনেছি ততটা ভালো লাগেনি! ফেসবুকের আকর্ষণীয় পর্বটা পড়ে ভেবেছিলাম গল্পটা অন্যরকম হবে, যেরকম কল্পনা করেছি। যদিও এটা আমার তেমন ভাললাগেনি তবে খারাপ না। অন্যদের হয়তো ভালো লাগবে।
onek sundur hoise apo .onek thanks apo