

চিরকুমার সংঘের নীতিমালার অন্যতম হচ্ছে—সদস্যরা কেউ কোনো দিন প্রেম, বিয়ে বা এই জাতীয় সম্পর্কে জড়াতে পারবে না। এই সংগঠনের প্রেসিডেন্ট ফরহাদ কুতুব। আজীবন চিরকুমার থাকাই তার ব্রত। অন্যদিকে ইভা—মাতৃপিতৃহীন, বেপরোয়া, তুখোড় বুদ্ধির মেয়ে। ওর প্রাণের বন্ধু ত্রপা—শান্ত, সরল কিন্তু বিদঘুটে সব আইডিয়ার জন্মদাত্রী! এই মাণিকজোড় মিলে উদ্ভট উদ্ভট কাজ করে, পরে পস্তায়! তেমনি এক দুর্ধর্ষ পরিকল্পনায়, এক দুঃসাহসিক রাতে সম্পূর্ণ অচেনা ফরহাদকে ফাঁদে ফেলে বিয়ে করতে ওরা চুপিসারে ঢুকে পড়ল ওর বাড়িতে। ওদের এই উন্মাদ পরিকল্পনা কি সফল হবে? ইভা কি পারবে ফরহাদের চিরকুমার থাকার তপস্যা ভেঙে দিতে? নাকি এইসব দুষ্টবুদ্ধি বুমেরাং হয়ে কোনো মহাবিপদ ঘটাবে দুই বান্ধবীর জীবনে?
"একটানা পড়ে শেষ করলাম——-কার কথা বলবো, কুতুব ব্রাদার্স জিন্দাবাদ, উল্লাসের উল্লুকির জন্য নিজে কষ্ট পেলো সাথে আমাদেরও কষ্ট দিলো! ইভা-ত্রপার অসাধারণ বন্ধুত্বে মুগ্ধ! অসাধারণ একটা বই!"
lot of love for this story 💗
Read all reviews on the Boitoi app
❤️❤️❤️❤️...
একটানা পড়ে শেষ করলাম——-কার কথা বলবো, কুতুব ব্রাদার্স জিন্দাবাদ, উল্লাসের উল্লুকির জন্য নিজে কষ্ট পেলো সাথে আমাদেরও কষ্ট দিলো! ইভা-ত্রপার অসাধারণ বন্ধুত্বে মুগ্ধ! অসাধারণ একটা বই!
কি রিভিউ দিবো বুঝতে পারছিনা! আমি বাকহীন। এতবড় ই-বুকের জার্নিটা এত পরিব্যপ্ত, এত বর্নীল, এত উত্তেজনার 🙃🙃🙃 যে কোনো মাফিয়া থ্রীলার এর কাছ নস্যি। ইভার চরম বুদ্ধিমত্তা বনাম নওরিনের কুটিলতা। শেষ পর্যন্ত আশা করেছিলাম উল্লাস বুঝবে, কিন্তু এত দেরিতে বুঝলো ছেলেটা! মায়াও লাগে আবার অভিশাপও দিতে মনে চায় এটারে, কি একটা পরিস্থিতিতে ছাড়লেন পাঠকদেরকে লেখিকা 🥺🥺🥺। তবে ইভা আর ত্রপার বন্ধুত্ব সবকিছুর উর্দ্ধে, দুই মানিকজোড়। ফরহাদ আর ইভার প্রেমও তুলনাহীন, তাইতো শেষ পর্যন্ত ওদের মাঝে কেউ বাঁধা হতে পারেনি। মাস্টারমশাই এর অপরিসীম চারিত্রিক দৃঢ়তা আর দস্যুরানীর ক্ষুরধার বিচক্ষণতা ❤️❤️❤️। ৭০০ পৃষ্ঠা এত চমৎকার একটি বই মাত্র ৮০ টাকা ভাবা যায়!
একেই বলে কমপ্লিট প্যাকেজ। এত বড় একটা বই, কিন্তু একটুও বোর হওয়ার জো নেই। খুব উপভোগ্য।
অসাধারণ একটি গল্প। এতো বড় একটি গল্প পড়ে মন ভোরে গিয়েছে, এমন গল্প আরও চাই। অসাধারণ বন্ধুত্ব, কি নেই এতে। এত্ত এত্ত টুইস্ট চিন্তার বাইরে ছিলো। মনে রাখার মতো একটি গল্প।
আমার খুব পছন্দের একটা গল্প।ফেসবুক পড়েছিলাম,এখন আবার কিনে পড়লাম,এতো সুন্দর গল্পের জন্য ধন্যবাদ আফসানা আপু
অসাধারণ একটা গল্প কি নেই এটার মধ্যে!! থ্রিলার এন্টারটেইনমেন্ট ফ্যামিলি ড্রামা । আর সব চেয়ে বড় ফরহাদ ইভা এর সুন্দর পরিণতি আর ইভা ত্রপা এর সুন্দর বন্ধুত্ব । আমি একটানা দুই দিন এ পড়ে শেষ করলাম ।। বেস্ট ছিলো 🥰🥰🥰
purai ekta emotional rollar coaster.. vai re vai...osthir ekta boi...tropa r eva eder frndship!! r chirokumar songher chele gula!!!
অসাধারণ লিখেছেন আপু। খুব সুন্দর।