

হারিয়ে যাওয়া হিরো সিরিজ-১ আজকের পৃথিবীটা যেন নকল হিরোদের এক চোখধাঁধানো মঞ্চ। পর্দার কাল্পনিক চরিত্র, সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি বা ভিনদেশি পপস্টারেরা আজ আমাদের তরুণ প্রজন্মের আদর্শ। এই কৃত্রিম আলোর ভিড়ে আমরা ভুলে গেছি আমাদের নিজেদের ইতিহাসের সেই সব মহামানবদের, যাঁদের চরিত্র ও ত্যাগের সামনে সকল যুগের মহাপুরুষেরা মাথা নত করতে বাধ্য হয়েছেন। সেই হারিয়ে যাওয়া আসল হিরোদের সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই সিরিজের যাত্রা শুরু। প্রথম বই: ফিলিস্তিন বিজয়ী মহানুভব বীর ‘সুলতান সালাউদ্দিন ইউসুফ বিন আইয়ুব’ ফিলিস্তিন—পৃথিবীর ইতিহাসের কেন্দ্রবিন্দু, তিন বিশ্বধর্মের পবিত্র ভূমি। হাজার বছর ধরে এই মাটিকে কেন্দ্র করে সাম্রাজ্যের উত্থান-পতন ঘটেছে, রক্তের নদী বয়ে গেছে। ক্রুসেডাররা যখন ১০৯৯ সালে জেরুজালেম দখল করে, তখন শহরের রাস্তায় মুসলমানদের রক্ত গোড়ালি পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ১১৮৭ সালে যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনরুদ্ধার করলেন, তখন পৃথিবী দেখল এক অভূতপূর্ব দৃশ্য— ‘রক্তহীন বিজয়’। একজন মুসলিম সেনাপতি বিজয়ীর বেশে প্রবেশ করলেন, অথচ পরাজিত শত্রুর ওপর কোনো প্রতিশোধ নেওয়া হলো না, গির্জা রক্ষা করা হলো, নারীদের সম্মান অক্ষুণ্ণ রাখা হলো। তাঁর মহানুভবতায় মুগ্ধ হয়ে তাঁর চরম শত্রু ইংল্যান্ডের রাজা রিচার্ডও প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েও ইন্তেকালের সময় যাঁর ব্যক্তিগত সম্পদ বলতে ছিল মাত্র কয়েক দিরহাম, সেই খোদাভীরু, ন্যায়পরায়ণ ও ইনসাফের প্রতীক সুলতান সালাউদ্দিনকে আজ আমরা ভুলে গেছি। এখনই সময়। পৃথিবীকে আসল হিরোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময়। আপনার সন্তানকে কাল্পনিক নায়কের বদলে ইতিহাসের এই উজ্জ্বল আলোকবর্তিকার গল্প শোনান। এই বইটি সেই পরিচয়ের প্রথম সিঁড়ি। আসুন, একসাথে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া হিরোদের পথচলার আলো খুঁজে নিই। আমাদের ‘হারিয়ে যাওয়া হিরো সিরিজ’-এর প্রতিটি বই সংগ্রহে রাখুন।