

হে ঝরে পড়া আত্মারা, তোমরা যেখানেই থাকো, যেমন অবস্থাতেই থাকো না কেন, এটুকু জেনে রাখো—জীবনের বিশাল সাগরে আশীর্বাদের দ্বীপগুলো হাসছে, আর তোমার স্বপ্নের সেই রোদেলা তীর তোমার অপেক্ষায় প্রহর গুনছে। ভাবনার হাল শক্ত হাতে ধরে রাখো। তোমার আত্মার তেরিতে যিনি আরাম করছেন, সেই পাঞ্জেরি এখনো ঘুমিয়েই আছেন। জাগিয়ে দাও তাঁকে। নিজেকে সামনে এগিয়ে নিতে, বিমর্ষ জীবনে সতেজতা আনতে, ঝিমিয়ে পড়া জীবনে প্রাণ ফিরিয়ে আনতে চিন্তার পরিশুদ্ধি দরকার। কেননা, চিন্তাকে কেন্দ্র করেই সবকিছু আবর্তিত হচ্ছে। নিজের চিন্তার জগতের আমূল পরিবর্তনে এই বইটি আপনার অপেক্ষায় প্রহর গুনছে। আসুন, নিজেকে বদলানোর যাত্রা শুরু করি।