

যখন তুমি জলের মধ্যে একটা পাথর ছুড়ে মারো, ওটা জলের একেবারে তলায় গিয়ে পৌঁছানোর জন্য দ্রুততম পথটা খুঁজে বের করে নেয়। সিদ্ধার্থ যখন লক্ষ্য স্থির করে, তখনও তা-ই ঘটে। আর কিছুই করে না সিদ্ধার্থ—কেবল অপেক্ষা করে, ভাবে আর ক্ষুধার কষ্ট সহ্য করে। পাথরের মতোই পৃথিবীর ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে সে এগিয়ে যেতে থাকে। লক্ষ্য থেকে বিচলিত হয় না সে। লক্ষ্যের টানে সে এগিয়ে চলে, নিজেকে ছেড়ে দেয় লক্ষ্যাভিমুখে। লক্ষ্যের বিপরীত অন্য কোনো কিছুকে সে মনের মধ্যে ঠাঁই দেয় না। I can think I can fast I can wait