

বড়লোক বাবার একমাত্র আদুরে ছেলে, পাক্কা প্লে-বয় স্নিগ্ধ শাহরিয়ার। পঁচিশ বছরের জীবনে তার নারীঘটিত কেলেঙ্কারির শেষ নেই। স্নিগ্ধর ভাষ্যমতে, নারী মানেই শুধুই খেলার সামগ্রী। মেয়েদের নিয়ে দুদিন খেলে ছুঁড়ে ফেলাই ওর স্বভাব। কিন্তু হঠাৎ একদিন দমকা হাওয়ার মতো স্নিগ্ধর বাঁধাধরা জীবন এলোমেলো করে দিতে আসে ‘কথা’। এক বাকপ্রতিবন্ধী মেয়ে। অথচ কথার সেই নীরবতাই স্নিগ্ধর বুকে তোলে প্রেমের বিধ্বংসী ঝড়। জীবনে প্রথমবার স্নিগ্ধ শাহরিয়ার হেরে যায় ওই বোবা মেয়েটার দীঘির মতো টলটলে চোখের নিঃশব্দ চাহনিতে। মেয়েটার নীরব চোখের ভাষায় স্নিগ্ধ জীবনে প্রথমবার অনুভব করে এক অমোঘ টান—যা এর আগে সে কোনো মেয়ের প্রতি অনুভব করেনি। সময়ের সাথে স্নিগ্ধ ধীরে ধীরে বুঝতে পারে, এ টানই ভালোবাসা। টের পেল, ভালোবাসা বলতে আসলেই কিছু হয়। পরিবার ও সমাজের শেকল ছিঁড়ে স্নিগ্ধ কি শুনতে পেয়েছিল কথার অব্যক্ত সব কথা? একজন বাকপ্রতিবন্ধী মেয়ের জন্য বড়লোকের উচ্ছৃঙ্খল ছেলেটা কি ভাঙতে পেরেছিল সমাজের দেয়াল? জানতে পড়ুন হৃদয় ছুঁয়ে যাওয়া এক অমোঘ প্রেমের উপাখ্যান— ‘স্নিগ্ধ কথার প্রণয়গাথা’

""স্নিগ্ধ কথার প্রণয়গাথা" গল্পটা অসাধারণ ছিলো।সবার আগে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই শোভা আপুকে কারণ আপু গিফ্ট করছিলো বলেই ই-বুক টা পড়ার সুযোগ পেয়েছি 🤎। প্লেবয় রিলেটেড গল্প এমনিতে একদমই ভালো লাগে না,,, বাট কথার প্রতি স্নিগ্ধের ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। প্রতিটা মানুষের নিজেকে পরিবর্তন করার সুযোগ পাওয়া উচিত,,, আর স্নিগ্ধ সেই সু্যোগ কাজে লাগিয়ে কথাকে জয় করে নিয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে স্নিগ্ধর পরিবার বিশেষ করে তার মা আর বোনকে। তারা অনেক বড়োলোক হওয়ার পরেও মনে কোনো অহংকার নেই আর বাকপ্রতিবন্ধী কথাকে নিজের পরিবারের সদস্য হিসেবে খুব সুন্দর করে মেনে নিয়েছে। বড়ো ভাই হিসেবে অপূর্ব অসাধারণ। তিথি আর অপূর্বের কেমিস্ট্রি টাও দারুণ। আমি তো স্নিগ্ধ - কথার বেবি দেখার অপেক্ষায় ছিলাম,, কিন্তু গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল...🥹 রেটিং - ১০/ ১০ পরিশেষে আপুর জন্য অনেক অনেক ভালোবাসা...🤎 আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার অপেক্ষায় রইলাম,,,, আর সুযোগ পেলে এই ই-বুক টার বর্ধিতাংশ আনিও আপু..সেখানে স্নিগ্ধ-কথার বেবি আর অপূর্ব-তিথিকে আবার পড়তে চাই...😌"
খুব ভালো লেগেছে…❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
nice.but snigdho r katha r r o kicu sundor muhurto add kore golpo ta ro valo lagto.
"স্নিগ্ধ কথার প্রণয়গাথা" গল্পটা অসাধারণ ছিলো।সবার আগে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই শোভা আপুকে কারণ আপু গিফ্ট করছিলো বলেই ই-বুক টা পড়ার সুযোগ পেয়েছি 🤎। প্লেবয় রিলেটেড গল্প এমনিতে একদমই ভালো লাগে না,,, বাট কথার প্রতি স্নিগ্ধের ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। প্রতিটা মানুষের নিজেকে পরিবর্তন করার সুযোগ পাওয়া উচিত,,, আর স্নিগ্ধ সেই সু্যোগ কাজে লাগিয়ে কথাকে জয় করে নিয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে স্নিগ্ধর পরিবার বিশেষ করে তার মা আর বোনকে। তারা অনেক বড়োলোক হওয়ার পরেও মনে কোনো অহংকার নেই আর বাকপ্রতিবন্ধী কথাকে নিজের পরিবারের সদস্য হিসেবে খুব সুন্দর করে মেনে নিয়েছে। বড়ো ভাই হিসেবে অপূর্ব অসাধারণ। তিথি আর অপূর্বের কেমিস্ট্রি টাও দারুণ। আমি তো স্নিগ্ধ - কথার বেবি দেখার অপেক্ষায় ছিলাম,, কিন্তু গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল...🥹 রেটিং - ১০/ ১০ পরিশেষে আপুর জন্য অনেক অনেক ভালোবাসা...🤎 আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার অপেক্ষায় রইলাম,,,, আর সুযোগ পেলে এই ই-বুক টার বর্ধিতাংশ আনিও আপু..সেখানে স্নিগ্ধ-কথার বেবি আর অপূর্ব-তিথিকে আবার পড়তে চাই...😌
খুবই সুন্দর হয়েছে গল্পটা। ভালোবাসা যে কতটা সুন্দর স্নিগ্ধ কথা কে দেখে বোঝা যাবে। কথার অপূর্ণতা কে সদরে গ্ৰহণ করেছে স্নিগ্ধ। গল্পে সব সময় যে স্নিগ্ধ কথা কে সব খারাপের থেকে বাঁচিয়ে রেখেছে এটা আরো বেশী ভালো লেগেছে। সুন্দর সাবলীল লেখা শুধু তিথি আর অপূর্ব কে নিয়ে আর একটু লিখলে আরো বেশি খুশি হতাম। তিথি অপূর্ব হাসি কান্না দুঃখ সব কিছু নিয়ে যে একটা মিষ্টি মিষ্টি ভালোবাসা ওটা আরো বেশি ভালো লেগেছে। এই গল্পটার রেশ অনেক দিন থেকে যাবে এক কথায় ১০/১০ যারা মানসম্মত, অতিরঞ্জিত নয়, সাবলীল সুন্দর গল্প পড়তে চাইছেন তারা এটা পড়তে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আপু তোমার লেখা পুরো চুমু 😘।যতটা ভালো কিছু পাবো বলে তোমার লেখা পড়তে শুরু করি শেষ করার পর বুঝতে পারি অনেক বেশি ভালো কিছু পেয়েছি। প্রত্যেক টা গল্পের প্লট সাধারণ থেকেও অসাধারণ। তোমার সব গল্পই খুব বেশিই ভালো লাগে। এক কথায় অসাধারণ 🥰👌
প্রথমেই অনেক ধন্যবাদ লেখিকাকে এটা আপনার লেখা আমার দ্বিতীয় ইবুক অসম্ভব সুন্দর একটা গল্প। এরকম একজন স্নিগ্ধ সব মেয়ের জীবনে আসুক। যদি ও গল্প আর বাস্তবতা ভিন্ন তবু ও চাই। এরকম লেখা আরও পড়ার অপেক্ষায় রইলাম। 😍😍♥️♥️
খুব সুন্দর একটি গল্প।
📖 ই-বুক রিভিউ: স্নিগ্ধ কথার প্রণয়গাথা ✍️ লেখিকা: আফসানা শোভা "স্নিগ্ধ কথার প্রণয়গাথা" শুধু একটি প্রেমের গল্প নয়, এটি মানুষকে তার বাহ্যিক সীমাবদ্ধতা দিয়ে নয়, বরং তার হৃদয় দিয়ে ভালোবাসার এক অসাধারণ উপাখ্যান। গল্পটি শুরু হয় একজন প্লেবয় স্বভাবের ছেলেকে দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সে হয়ে ওঠে একজন দায়িত্বশীল, পরিণত এবং গভীরভাবে ভালোবাসতে জানা মানুষ। 💙 স্নিগ্ধ শুরুর দিকে স্নিগ্ধকে একজন প্লেবয় হিসেবে দেখা গেলেও, কথার সঙ্গে পরিচয়ের পর তার জীবনে আসে আমূল পরিবর্তন। ভালোবাসা যে একজন মানুষকে কতটা বদলে দিতে পারে, স্নিগ্ধ তার সবচেয়ে সুন্দর উদাহরণ। তার চরিত্রের এই পরিবর্তন গল্পের সবচেয়ে প্রশংসনীয় দিক। 🤍 কথা কথা একজন বোবা মেয়ে হলেও তার নীরবতাই যেন তার সবচেয়ে বড় ভাষা। তার সরলতা, মায়া এবং ব্যক্তিত্ব পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। লেখিকা খুব সুন্দরভাবে দেখিয়েছেন, শারীরিক সীমাবদ্ধতা কখনো একজন মানুষের মূল্য নির্ধারণ করতে পারে না। 👨👩👧 স্নিগ্ধর পরিবার গল্পের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো স্নিগ্ধর পরিবার। তার মা, বাবা ও বোন কথাকে কখনো করুণা করেননি বা তার বোবা হওয়াকে সমস্যা হিসেবে দেখেননি। বরং নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে নিঃশর্ত ভালোবাসা আর সম্মান দিয়েছেন। এই পারিবারিক গ্রহণযোগ্যতাই গল্পটিকে আরও হৃদয়স্পর্শী করেছে। ⭐ ওভারঅল রিভিউ "স্নিগ্ধ কথার প্রণয়গাথা" এমন একটি গল্প, যেখানে ভালোবাসা মানুষের অতীতকে বদলে দেয়, পরিবার সম্পর্ককে আরও সুন্দর করে তোলে এবং গ্রহণযোগ্যতার প্রকৃত অর্থ শেখায়। গল্পে প্রেম আছে, আবেগ আছে, চরিত্রের পরিণতি আছে, আর আছে এক নিঃস্বার্থ পরিবারের উষ্ণতা। ✍️ লেখিকা আফসানা শোভা সহজ ও আবেগঘন ভাষায় গল্পটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যে, প্রতিটি চরিত্র বাস্তব মনে হয়। বিশেষ করে স্নিগ্ধর পরিবর্তন এবং কথার প্রতি সবার গ্রহণযোগ্যতা পাঠকের মনে দীর্ঘসময় ছাপ রেখে যায়। যারা মিষ্টি, আবেগময় এবং পরিবারকেন্দ্রিক রোমান্স পড়তে ভালোবাসেন, তাদের জন্য "স্নিগ্ধ কথার প্রণয়গাথা" অবশ্যই একটি সুন্দর ও হৃদয়ছোঁয়া ই-বুক। রেটিং :-১০/১০
স্নিগ্ধ আর কথার এমন হৃৃদয় ছোঁয়া ভালোবাসা সত্যিই অসাধারণ। বিশেষ করে প্লেবয় থেকে একটা বোবা মেয়ের মায়ায় পড়ে যাওয়া এবং সকল বিতর্কের উর্ধ্বে গিয়ে তাকে বিয়ে করা, এ তো ভালোবাসার সুন্দর উপস্থাপন। দারুন লেগেছে এমন একটি পারিবারিক ভালোবাসার গল্প ❤️❤️❤️❤️
A wholesome story
বইটা সত্যি অসাধারণ ছিল। সমাজের অবহেলিত বাক প্রতিবন্ধী দের জীবন কেমন হয় তা খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এবং কথার প্রতি স্নিগ্ধের ভালোবাসা,যত্ন বারবার মুগ্ধ করেছে। প্রতিটি বাক প্রতিবন্ধী মেয়েদের জীবনে এমন একজন স্নিগ্ধ শাহরিয়ার প্রয়োজন। পরিশেষে বলবো শোভা আপুর লেখনী অসাধারণ নিখুঁত এবং সামাজিক। আশা রাখছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ইবুক আমাদের উপহার দিবেন 🤍