

মানুষের জীবনে চাহিদার শেষ নেই; এই জীবন্ত ক্ষুদা প্রতিটি মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়, এনে দেয় জীবনের পরিসমাপ্তি। তবুও মানবহৃদয় থাকে তৃষ্ণার্ত; যা চাওয়ার অপেক্ষায় পাওয়াটা যেন খুবই নগণ্য। তাই মানুষ জীবদ্দশায় ছুটে চলে দুর্বার গতিতে দিগ্ থেকে দিগন্তে নতুনত্বের সন্ধানে। হয়তো কেউ পেয়ে যায় লটারির মতো চাহিদার সবকিছু—কিন্তু না, থেমে নেই তবুও হৃদয়ের অতৃপ্তি; বেড়ে যায় হৃদয়ের তৃষ্ণা আরও আরও বহুগুণ।