

সবুজ বলল, “স্যার, রেজা বলত সে আগে থেকেই বলতে পারে কে মারা যাবে। সে মৃত্যুর গন্ধ পায়। কথাটা কি ঠিক? সে বলেছিল, সে এই মাসের ১৭ তারিখ মারা যাবে—সেটাই হয়েছিল।” আমার মনে পড়ল, রেজা এর আগেও জিএম স্যারের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিল। তবু মাথা নেড়ে বললাম, “ধুর, বোগাস! কাকতালীয় ঘটনা সব।” সবুজ আবার বলল, “সেটাই হবে। তবে স্যার, সে মারা যাওয়ার আগে বলে গিয়েছে, আপনার শরীর থেকেও নাকি সে মৃত্যুর গন্ধ পাওয়া শুরু করেছে। আপনার গাড়িকে ট্রাক চাপা দেবে ঠিক বাইশ দিন পর।” আমি চমকে সবুজের দিকে তাকালাম। সে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি পরিষ্কার বুঝলাম, সেও আমার মৃত্যুর দিন দেখার অপেক্ষায় আছে। আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো, সামনে বসা এই সবুজও একজন মানসিক রোগী। একেও এখন মানসিকভাবে অসুস্থ মনে হতে লাগল। আমার ভয় ভয় করতে লাগল। বাইশ দিন পর কি সত্যিই এমন কিছু হবে, নাকি আমি এই মানসিকভাবে অসুস্থদের কথাকে বেশি পাত্তা দিয়ে ফেলছি? এই রকম পাঁচটি টানটান রহস্যময় গল্প নিয়ে এই বই—‘পাঁচ রহস্য’।
দারুণ বই।
Read all reviews on the Boitoi app