

ন্ধুত্ব কি শুধু চাওয়া-পাওয়ার হিসাব? নাকি জীবনের প্রতিটি খুঁটিনাটি মুহূর্তে একসঙ্গে থাকা, হাসি-কান্নায় মিশে যাওয়া, হারিয়ে খুঁজে পাওয়া এক অমূল্য সম্পর্কের নাম? ‘বন্ধুত্বে চাওয়া-পাওয়া’ সেই প্রতিটি গল্পের কথা বলে, যেখানে বন্ধু কেবল একটি শব্দ নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বইয়ে আমি শুধু বন্ধুত্বের রূপকথা বলিনি, বলেছি সেই অনুভূতির কথা যা আমরা অনেকেই মুখ ফুটে বলি না। এখানে আছে সেই না-বলা কথার গল্প, যা আমরা হয়তো গভীর রাতে বন্ধুর কাছে বলতে চেয়েছি, কিন্তু বলা হয়নি। বেস্টফ্রেন্ডের জন্য কাঁদা, সেই ছোট্ট ঝগড়া, হেসে কেটে যাওয়া দিনগুলো, অভিমানের পর স্পর্শময় একটি ক্ষমা—সবই আছে এই বইয়ের প্রতিটি পাতায়।