

"স্যার, একটা মাইয়া বাসে উঠার লাইগা জোর করতাছে। কী করমু?" শুনশান জঙ্গলের রাস্তায়, রাতের অন্ধকারে অসহায় দাঁড়িয়ে ছিল মিসমি। রিজার্ভ বাস, পাঁচজন অচেনা মানুষ। উঠতে দেবে কি দেবে না? শেষমেশ উঠতে দিল। কিন্তু কেউ জানত না, মেয়েটা পালিয়ে এসেছে। কার কাছ থেকে? আর যাচ্ছেই বা কোথায়? ছেলেদের ভয় পাওয়া, ট্রমায় জর্জরিত মিসমির জীবনে হঠাৎ আসে মুহিব। চুপচাপ, ব্যক্তিত্বসম্পন্ন, অথচ যার একটা কথায় সবাই থেমে যায়। "ভালোবাসা কি ভয়কে জয় করতে পারে?" "বসন্তের শেষ প্রহরে কি ফুটবে নতুন ফুল?" "নাকি অতীতের ছায়া গ্রাস করে ফেলবে সবটা?" সামাজিক ট্যাবু, মানসিক ট্রমা আর এক অদ্ভুত ভালোবাসার গল্পের শেষটা জানতে হলে পড়ুন ‘বসন্তের শেষ প্রহর’।